চাঁদনী, পূর্ব মেদিনীপুর :পূর্ব মেদিনীপুর জেলা জুড়ে ঝড় ও ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর ।সমুদ্র উত্তাল হওয়ার সম্ভবনায় সমুদ্রে মৎসজীবিদের মাছ ধরতে যাওয়ার নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ প্রশাসন। যে সমস্ত মৎস্যজীবিরা মাছ ধরতে ইতিমধ্যে চলে গিয়েছে তাদের ফিরে আশার নির্দেশ জারি করা হয়েছে ।
সমুদ্রে পর্যটকদের স্নান এ কঠোর নিষেধাজ্ঞা দেওয়া হয়। সুমুদ্র তীরবর্তী গ্রামগুলিকে সতর্ক করে দেওয়া হয়েছে ।সতর্ক পুলিশ প্রশাসনও।
পুলিশ গাড়ি মাইকে করে সতর্ক করছে পর্যটকদের, যাতে করে সুমুদ্রে কেউনি না নামে। ইতিমধ্যে শুরু হয়েছে সমুদ্র সৈকতে প্রবল বৃষ্টি।

No comments:
Post a Comment