সমকামী হওয়া কোনও অপরাধ নয়: সুপ্রিম কোর্ট - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 6 September 2018

সমকামী হওয়া কোনও অপরাধ নয়: সুপ্রিম কোর্ট



যুগান্তকারী রায় দিল সুপ্রিম কোর্ট। সমকামী কোনওভাবেই অপরাধ নয়। ঐতিহাসিক রায় দিল সুপ্রিম কোর্ট। একই সঙ্গে বাতিল হল ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা। শীর্ষ আদালতের এই নির্দেশ শোনা মাত্র গোটা দেশজুড়ে উৎসবে মেতে উঠেছেন সমকামী সম্প্রদায়ের মানুষজন।

 চলছে অকাল উতসব। গোটা দেশের পাশাপাশি আনন্দে ফেটে পড়েছেন কলকাতার সমকামী সম্প্রদায়ের মানুষজনও। ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা অনুযায়ী একই লিঙ্গের মানুষের মধ্যে যৌন সম্পর্ক একটি অপরাধ। কিন্তু আজ বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি দীপক মিশ্রের নেতৃত্বে পাঁচ সদস্যের সাংবিধানিক বেঞ্চ জানিয়ে দিল সমকামিতার অধিকার বৈধ। বিচারপতিরা সর্বসম্মতিক্রমে এই রায় দিলেন। দীর্ঘ কয়েক বছর ভারতে সমকামিতাকে অপরাধ বলেই গণ্য করা হত।
কারণ ভারতীয় দণ্ডবিধির ৩৭৭ ধারা বলছে, যদি একই লিঙ্গের মানুষ যৌন সম্পর্কে লিপ্ত হয়, তাহলে তাদের যাবজ্জীবন বা দশ বছর পর্যন্ত জেল হতে পারে। সেই সঙ্গে জরিমানাও হতে পারে। কিন্তু আজ শীর্ষ আদালত ঐতিহাসিক রায়ে জানিয়ে দিল যে দেসে সবার সমান অধিকার রয়েছে। নিজস্ব পরিচয়ে বাচার অধিকারও রয়েছে। শুধু তাই নয়, রায়দানের সময় আদালত তাঁর পর্যবেক্ষণে আরও জানিয়েছে যে, পুরানো ধ্যানধারণা বদলের সময় এসেছে।

No comments:

Post a Comment

Post Top Ad