দীর্ঘদিনের সমস্যা কাটতে চলেছে গনি খান কারিগরি মহাবিদ্যালয়ের - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 6 September 2018

দীর্ঘদিনের সমস্যা কাটতে চলেছে গনি খান কারিগরি মহাবিদ্যালয়ের


দীর্ঘদিনের সমস্যা কাটতে চলেছে গনি খান কারিগরি মহাবিদ্যালয়ের। গত কয়েক বছর ধরে বিভিন্ন সমস্যায় জর্জরিত গনি খান কারিগরি মহাবিদ্যালয়। ছাত্র-ছাত্রীদের অভিযোগ, দীর্ঘদিন পড়াশোনা করলেও মহাবিদ্যালয়ের পক্ষ থেকে কোনো শংসাপত্র প্রদান করা হচ্ছে না। সেই কারণে উচ্চ শিক্ষার জন্য কোনও কলেজে ভর্তি হতে পারছেন না তারা। এমনকি চাকরির জন্যও আবেদন করতে পারছেননা তারা। এই অভিযোগ তুলে বহুবার ধর্নায় বসে ছাত্রছাত্রীরা। রাস্তা অবরোধ, ধিক্কার মিছিল, অনশন, কোন কিছুই বাদ রাখেনি ছাত্রছাত্রীরা। তাদের দাবি পূরণের জন্য তারা গত কয়েকদিন ধরে কলকাতাতেও ধর্নায় বসেন।


বৃহস্পতিবার রাজভবনে তারা রাজ্যপালের সঙ্গে দেখা করার সময় পান।  অন্যদিকে রাজ্য সরকারের পক্ষ থেকে একটি প্রতিনিধিদল পুরাতন মালদার গনিখান কারিগরি মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে আলোচনা করেন। এদিন সেখানে সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন,সদর মহকুমা শাসক পার্থ চক্রবর্তি, ইংরেজবাজার পৌরসভার কাউন্সিলর, নরেন্দ্রনাথ তিওয়ারি, অম্লান ভাদুরি সহ অন্যান্যরা। দীর্ঘ আলোচনার পর প্রতিনিধিরা জানিয়েছেন, কিছু সমস্যা রয়েছে। আলোচনার মাধ্যমে তা কাটবে। তারা আরও জানিয়েছেন, মহাবিদ্যালয় যাতে বন্ধ না থাকে। পড়াশোনা চালিয়ে যায় ছাত্রছাত্রীরা। তবে কি পথে সমাধান হবে তা আলোচনা করা হচ্ছে।

No comments:

Post a Comment

Post Top Ad