সমকামিতায় অভিযুক্ত যে বলিউড তারকারা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 6 September 2018

সমকামিতায় অভিযুক্ত যে বলিউড তারকারা

সমকামিতায় অভিযুক্ত যে বলিউড তারকারা
ভারতে বৈধ করা হয়েছে সমকামিতা। দেশটির সুপ্রিম কোর্ট আজ (৬ সেপ্টেম্বর) এই ঐতিহাসিক রায় দেয়। বিতর্কিত এমন সিদ্ধান্তে ভারতের নাগরিকদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। কেউ এই রায়ের পক্ষে ‘রংধনু’ পতাকা ওড়াচ্ছে, আবার বিপক্ষের কেউ নিচ্ছে বিক্ষোভের প্রস্তুতি। বলিউডের অনেক তারকাও সমকামিতা বৈধ করায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন। প্রশ্ন হচ্ছে- যাঁরা এই রায়কে কুর্নিশ করেছেন, তাঁদের সবাই কি সমকামী? তবে সবাই না হলেও, বিভিন্ন সময় বলিউডের বেশ কয়েকজন তারকাকে ঘিরে সমকামিতার গুঞ্জন উঠেছে। কিন্তু তাঁরা কারা? ভারতীয় সংবাদমাধ্যম ‘ডেকান ক্রনিকেল’ এর সৌজন্যে জানা যাক এই তথ্য-
করণ জোহর
বলিউডে সবচেয়ে বেশি সমকামিতার গুঞ্জন উঠেছে করণ জোহরকে নিয়ে। তাঁর বিয়ে না করা, গোপন ব্যক্তিগত সম্পর্ক এবং মেয়েদের সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক না থাকাই গুঞ্জনের মূল কারণ। তবে তিনি এক সাক্ষাৎকারে, বলিউডে কাজ পেতে মেয়েদের পাশাপাশি ছেলেদেরও যৌন হয়রানির স্বীকার হওয়ার কথা স্বীকার করলে এই গুঞ্জন আরও জোরালো হয়। তিনি স্বীকারও পেয়েছেন তাঁর সমকামিতার কথা। 
মনীষ মালহোত্রা
বলিউড তারকাদের প্রিয় ফ্যাশন ডিজাইনার মনীষ মালহোত্রা। সামাজিক যোগাযোগ মাধ্যমে করণ জোহরের সঙ্গে তাঁর একটি ছবিকে ঘিরে সমকামিতার অভিযোগ উঠে। কিন্তু পরবর্তীতে তিনি বিষয়টি অস্বীকার করেন।
ববি ডার্লিং
লিঙ্গ পরিবর্তন করে পঙ্কজ শর্মা থেকে হয়েছেন ববি ডার্লিং। এরপর বিয়েও করেছেন এক ব্যবসায়িকে। এক সময় ‘শিরি ফরহাদ’ খ্যাত এই অভিনেতার সমকামিতা ছিল প্রকাশ্যে।
মনীষ আরোরা
ডিজাইনার মনিষ আরোরার বিরুদ্ধে একাধিকবার সমকামিতার অভিযোগ উঠেছে। তবে এই বিষয়ে তিনি কখনো কোনো মন্তব্য করেননি।
রোহিত বাল
এই ডিজাইনার নিজেই তাঁর সমকামিতার বিষয় প্রকাশ করেছেন। মডেল ললিত তেহলামের সঙ্গে তাঁর তিন বছরের সম্পর্ক ছিল। কিন্তু তাঁর সাবেক এক সমকামী বন্ধু মেন্ডি নামক এক নারী মডেলকে বিয়ে করেন।
ভিজে অ্যান্ডি
অ্যান্ডির প্রকৃত নাম আনন্দ কুমার। ‘ডেয়ার টু ডেট’ খ্যাত এই ভিডিও জকি নিজেই তাঁর সমকামিতার বিষয় প্রকাশ্যে এনেছেন।
ইমাম সিদ্দিকী
‘বিগ বস সিজন ৬’-তে নিজেকে সমকামী হিসেবে ঘোষণা করেন ডিজাইনার ইমাম সিদ্দিকী। পরবর্তীতে এক সাক্ষাৎকারে নাকি সমকামী বিয়ে করবেন বলেও ঘোষণা দেন।
সূত্রঃ ডেকান ক্রনিকেল

No comments:

Post a Comment

Post Top Ad