সোমবার দুপুর থেকে মালবাজার মহকুমায় শুরু হয়েছে বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া। আর এতেই নাস্তানাবুদ সাধারন মানুষ।আর তার ওপর বড় বিপদ নেমে এলে দক্ষিন ওদলাবাড়ি এলাকায়। এখানে প্রবল বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার কারনে একটি বিরাট বট গাছ ভেঙ্গে পড়লো চারটি দোকানের ওপর। এতে আহত হল এক মহিলা সহ দুই জন। গাছের নিচে চাপা পরে রয়েছে একটি স্কুটি। আর এতেই আতঙ্ক দেখা দিয়েছে এলাকায়।
দোকান মালিক অরিন্দম সিংহ রায় বলেন, প্রচন্ড বৃষ্টির জন্য বহু মানুষ এই দোকানের বারান্দায় আশ্রয় নিয়েছিল। কিন্তু বিকেল চারটা নাগাদ হঠাৎ দেখা যায় বিরাট এই গাছটি হুরমুরিয়ে চারটি দোকানের ওপর এসে পরে। আর এতেই সম্পুর্ন ভাবে ক্ষতি হয় দুটি গ্রীলের দোকান,একটি সাউন্ড সিস্টেম এর দোকান এবং একটি ফাস্টফুডের দোকান। প্রশান্ত রায় এবং মানোষী সিংহ রায় গুরুতর আহত হয়েছে। প্রশান্ত স্কুটিটি গাছের নিচে চাপা পড়ে আছে। গাছ টি যে ভাবে পড়েছে তাতে বিদ্দুৎ এর তারো ছিন্নভিন্ন হয়ে গেছে। প্রায় ৬০ বছরের পুরনো এই গাছ টি মাটি থেকে উপরে পরেছে। এখনো যে ভাবে বৃষ্টি হচ্ছে তাতে আরো বিপদ ঘটতে পারে বলে এলাকার মানুষেরা জানিয়েছে।

No comments:
Post a Comment