পশ্চিমের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। পাশাপাশি কলকাতা ও তার পার্শ্ববর্তী অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে।
বুধবার মাঝ রাত থেকেই বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ ঘনীভূত হয়। এর জেরে রাতভর বৃষ্টি হয়েছে দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলাতেই। নিম্নচাপ অক্ষরেখা তৈরী হয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর ।সেই মতোই বৃহস্পতিবার দিনভর বৃষ্টি চলবে। ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পুরুলিয়া এবং ঝাড়গ্রামে। কলকাতা ,হাওড়া, হুগলী, দুই ২৪ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে।
নিম্নচাপের লাগোয়া একটি ঘুর্ণাবর্তও রয়েছে বলে জানাচ্ছে হাওয়া অফিস। সেটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৭.৬ কিলোমিটার উপরে অবস্থান করছে। সঙ্গে মৌসুমী অক্ষরেখা গিয়েছে বাঁকুড়ার উপর দিয়ে। তাই পশ্চিমের জেলায় এর প্ৰভাব বেশি পড়বে। সমুদ্র উত্তাল থাকবে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

No comments:
Post a Comment