সমকামিতা অপরাধ নয়! সুপ্রিম কোর্টের রায়ে খুশি সেলিব্রিটিরা - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 6 September 2018

সমকামিতা অপরাধ নয়! সুপ্রিম কোর্টের রায়ে খুশি সেলিব্রিটিরা

দেশের অন্য সব সম্প্রদায়ের মত সমকামীরাও এবার থেকে সমান অধিকার পাবেন, বৃহস্পতিবার (০৬ সেপ্টেম্বর) এমনই রায় দেয় ভারতীয় সুপ্রিম কোর্ট।

অভিনেত্রী নিমরত কাউর জানান, এই রায়ে নিজেকে গর্বিত ভারতবাসী বলে মনে হচ্ছে। তারমতো করে বলিউডের আরেক অভিনেত্রী সোনাম কাপুর বলেন, এলজিবিটি সম্প্রদায়ের চোখের পানির অবসান হল।শীর্ষ আদালতের এই রায়ের পরই টুইট করেন বলিউড অভিনেতা অর্জুন কাপুর। তিনি বলেন, এই রায়ে তিনি খুশি। এবার থেকে দেশের সব মানুষ সমান অধিকার পাবেন।
এ রায়কে উন্নত ভারতের নতুন আলো বলে মন্তব্য করেছেন অভিনেতা আয়ুষ্মান খুরানা।
বলিউড অভিনেত্রী রিচা চাড্ডা, স্বরা ভাস্কর, অভিনেতা অভিষেক বচ্চনও ভারতীয় সুপ্রিম কোর্টের রায়ে খুশি হয়ে টুইট করেছেন।

No comments:

Post a Comment

Post Top Ad