"হিন্দুদের কাছ থেকে ইসলামের কোনো বিপদ নেই, মুসলিম ভারতের সঙ্গে সমঝোতা করে অযোধ্যায় দ্রুত রাম মন্দির নির্মাণ চায়" - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 3 September 2018

"হিন্দুদের কাছ থেকে ইসলামের কোনো বিপদ নেই, মুসলিম ভারতের সঙ্গে সমঝোতা করে অযোধ্যায় দ্রুত রাম মন্দির নির্মাণ চায়"


ভারতে বিজেপি’র সাবেক এমপি ও রাম জন্মভূমি ট্রাস্টের সভাপতি রাম বিলাস বেদান্তি বলেছেন, উত্তর প্রদেশের অযোধ্যায় খুব শিগগিরি রাম মন্দির নির্মাণের কাজ শুরু হবে। আজ (রোববার) গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে শ্রী বেদান্তি ওই মন্তব্য করছেন।

রাম বিলাস বেদান্তি আগামী বছর লোকসভা নির্বাচনের আগেই অযোধ্যায় রাম মন্দির নির্মাণ হওয়ার আশাপ্রকাশ করে বিশ্বে শান্তি স্থাপনের জন্য হিন্দু-মুসলিমের এক হওয়া প্রয়োজন বলে মন্তব্য করেন।

জয়পুরে সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে রাম বিলাস বেদান্তি বলেন, ‘হিন্দুদের কাছ থেকে ইসলামের কোনো বিপদ নেই, এজন্য বিশ্বের মুসলিম ভারতের সঙ্গে সমঝোতা করে অযোধ্যায় দ্রুত রাম মন্দির নির্মাণ চায়।‘

তার মতে, যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এভাবে এগিয়ে চলতে থাকেন তাহলে সেদিন আর দূরে নয় যে, অযোধ্যায় রাম মন্দির নির্মাণ শুরু হবে।

রাম বিলাস বেদান্তি এ ব্যাপারে আধ্যাত্মিক গুরু শ্রী শ্রী রবিশঙ্করের ভূমিকাকে সম্পূর্ণ প্রত্যাখ্যান করে বলেন, শ্রী শ্রী কে যে, তিনি এ নিয়ে আপস করাবেন। আমরা ওই ইস্যুতে আন্দোলন করেছি, এরমধ্যে শ্রী শ্রী কীভাবে চলে এলেন? কটাক্ষের সুরে তিনি বলেন, এনজিও চালানো লোক এ নিয়ে কিছুই করতে পারবেন না।'

'ভুল বার্তা দিয়ে মন্দির তৈরি করতে পারবে না বিজেপি ও আরএএস'

No comments:

Post a Comment

Post Top Ad