চাঁদনী ,পূর্ব মেদিনীপুরঃ পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট বিট হাউস থানার অন্তর্গত কোলাঘাট রূপনারায়ণ নদীতে স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিলো এক যুবতী।যুবতীর নাম শিবানী দাস (২৪) বাড়ি নদী তীরবর্তী কোলাঘাট বিট হাউস থানার বাবুয়া গ্রামে।ঘটনাস্থলে কোলাঘাট বিট হাউস থানার পুলিশ গিয়ে নৌকা নিয়ে তল্লাশি করে।ডুবে যাওয়া মহিলার খোঁজে নামানো হয়েছিলো লোকাল ডুবুরি।
জানা যায়, প্রত্যেক দিনের মতো রবিবার নদীতে স্নান করতে গিয়ে তলিয়ে যায় ওই যুবতী।কিন্তু দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায়।বাড়ির লোক নদী পাড়ে খুঁজতে গিয়ে দেখে নদী পাড়ে জুতো জামা কাপড় পড়ে ছিল কিন্তু শিবানী নেই। এর পরে কোলাঘাট বিট হাউস থানায় খবর দিলে।পুলিশ নদীতে খোঁজ খবর শুরু করে।সোমবার সকাল দশটা নাগাদ যেখানে ডুবে ছিলো সেইখান থেকে কিছুটা দূরে মৃত দেহ ভাসতে দেখে এলাকার লোকজন ও মৃতার ভাই মৃতদেহটিকে নদী থেকে তুলে নিয়ে আসে।কোলাঘাট বিট হাউস থানায় খবর দেওয়া হয়েছে।

No comments:
Post a Comment