উল্টে গেল যাত্রীবাহী বাস! গুরুতর জখম ৮ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 17 September 2018

উল্টে গেল যাত্রীবাহী বাস! গুরুতর জখম ৮



বেহাল রাস্তায় নিয়ন্ত্রণ রাখতে না পেরে উল্টে গেল এক যাত্রীবাহী বাস। রবিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে রায়দীঘি-হটুগঞ্জ রোডের শোভানগরের কাছে। স্থানীয়রা এসে বাসের ভেতর থেকে যাত্রীদের উদ্ধার করে। ৮ জন যাত্রীকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করে রায়দিঘি গ্রামীন হাসপাতালে ভর্তি করানো হয়। এদের মধ্যে দু’জনের শারিরীক অবস্থা আশঙ্কাজনক বলে জানাগিয়েছে। প্রত্যেকের চিকিৎসা হয় রায়দিঘি ব্লক হাসপাতালে। দুর্ঘটনার পর কিছুক্ষণের জন্য অবরুদ্ধ হয়ে পড়ে রায়দিঘি-হটুগঞ্জ রোড। খবর পেয়ে মথুরাপুর থানার পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করে। পরে ক্রেনের মাধ্যমে উল্টে যাওয়া বাসটিকে উদ্ধার করে পুলিশ। বেহাল রাস্তার কারনেই দুর্ঘটনাটি ঘটেছে বলে দাবি স্থানীয় বাসিন্দাদের। মেরামতের দাবি তুলেছেন স্থানীয় বাসিন্দারা।

No comments:

Post a Comment

Post Top Ad