শৌচাগারে ব্যবসায়ীর দেহ! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Wednesday, 19 September 2018

শৌচাগারে ব্যবসায়ীর দেহ!




‌মৃন্ময় নস্কর, দক্ষিন ২৪ পরগণা: শৌচাগার থেকে উদ্ধার হল এক ব্যবসায়ীর দেহ। ঘটনাটি ঘটেছে ডায়মন্ড হারবারের পুরাতন বাজারে।মৃত ব্যবসায়ীর সৌরভ মোদক (‌৪৩)‌।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার বেলা একটা নাগাদ ডায়মন্ড হারবারের পুরাতনবাজারের বাড়ি থেকে উদ্ধার হয় সৌরভের দেহ। বাড়ির পরিচারিকা প্রথম দেহটি দেখতে পায় । পরে খবর দেওয়া হয় ডায়মন্ড হারবার থানার পুলিশকে। পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
সৌরভ ব্যবসায়িক পরিবারের একমাত্র ছেলে। বাবা বিমল মোদক এখন বৃদ্ধ। বাস থেকে হোটেল, একাধিক ব্যবসা ছিল। পারিবারিক সূত্রে ব্যবসায়ী ছিলেন সৌরভ। কিন্তু সৌরভ বরাবর উৎশৃঙ্খল জীবনযাপন করতেন বলে ঘনিষ্ঠদের অভিযোগ। বিবাহিত জীবনও সুখের ছিল না সৌরভের। স্ত্রীর সঙ্গে দীর্ঘদিন বনিবনা হচ্ছিল না। সৌরভের স্ত্রী অন্যত্র থাকেন বলে পারিবার সূত্রে জানা গেছে। ইদানীং নেশাগ্রস্থ হয়ে পড়েছিলেন সৌরভ। নেশা ছাড়ানোর জন্য একটি নেশামুক্তি কেন্দ্র পাঠানো হয়েছিল। প্রায় এক বছর সেখানে ছিলেন সৌরভ। দু মাস আগে বাড়িতে ফিরেছিলেন। বাড়ি ফেরার পর অবসাদে ভুগছিলেন সৌরভ। তবে নেশা করা ছেড়ে দিয়েছিলেন। তারমধ্যে এদিন দুপুরে ঘটে গেল এই ঘটনা।
‌‌‌

No comments:

Post a Comment

Post Top Ad