গত চুপিসারে বিয়ে সেরেছেন অভিনেত্রী৷ বয়ফ্রেন্ড শিবম তেওয়ারিকে বিয়ে করেছিলেন তিনি। হঠাৎ রিয়ার বিয়ে ঘিরে তৈরি হয়েছিল জল্পনা। নিন্দুকদের কথায়, বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে যাওয়াতেই নাকি তড়িঘড়ি বিয়ে করতে হয়েছিল রিয়াকে। যদিও সময়ের সঙ্গে সম্পূর্ণটাই গুজব বলেই প্রমাণ হয়। প্রায় এক বছর হতে চলল তাঁর বিয়ের৷ প্রেগনেন্সির চিহ্ন মাত্র নেই৷ কথা হচ্ছে রিয়া সেনের৷ অনেকেই ভেবেছিলেন বিয়ের পর হয়তো মন দিয়ে সংসার করছেন তিনি৷
ইনস্টাগ্রাম
সিনেজগতকে হয়তো চিরকালের জন্য বিদায় জানিয়েছেন রিয়া৷ এই ভাবনায় জল ঢেলে প্রায়ই নিজের আপডেট সোশ্যাল মিডিয়ায় দিতে থাকেন তিনি৷ প্রায়ই জানান দেন যে তিনি সিনেদুনিয়া ছেড়ে কোথায়ও যাচ্ছেন৷ পাশাপাশি যার জন্য রিয়া বেশি বিখ্যাত সেই ঝলকও প্রায় দিয়ে থাকেন৷ অর্থাৎ তাঁর বোল্ডনেস৷ দুঃসাহসিক ছবি পোস্ট করে আট থেকে আশির নজর কাড়েন নায়িকা৷ তবে বোল্ড পোশাক পরলেই তো আর হল না৷ ক্যারি করতে জানতে হবে৷ আর সেটা রিয়ার থেকে ভালো কেই বা পারে৷
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে একটি বিকিনি ছবি পোস্ট করেছেন তিনি৷ তবে আর পাঁচটা বিকিনি পরা ছবি তা নয়৷ সমুদ্রে বসে, স্নান করে প্রায় ক্যানডিড শট পোজ দিয়েছেন৷ রিয়ার পরণে বিকিনিটাও বেশ ফ্যাশানেবল৷ রিপড জিনস তো শুনেছেন কিন্তু রিপড বিকিনি শুনেছেন কী? না শুনে থাকলে দেখে নিন রিয়ার এই ছবি৷ নো মেকআপ লুকেও তাঁকে একই রকম সুন্দরী লাগছে৷ তবে ছবিটি নিয়ে নিজেই অভিযোগ জানিয়ে বসলেন তিনি৷
বোল্ড পোশাকের জন্য অভিনেত্রীরা ট্রোলড হন সে তো না হয় জানা কথা৷ তাই বলে নিজেই নিজেকে ট্রোল করে বসলেন রিয়া? ব্যাপারটা আসলে বেশ মজার৷ তাঁর কথা মতো তিনি ফ্ল্যাট টামি এখনও পাননি৷ ওয়ার্ক আউট করে নাকি রিয়াকে এখনও টোনড পেট বানাতে হবে৷
ইনস্টাগ্রাম
সেই কারণেই ক্যাপশনে লিখেছেন #NotSoFlatTummy. যদিও তাঁর ফিগার ভক্তদের কাছে একেবারে পারফেক্ট৷ তবে নিজের কাছে কি কেউ আর পারফেক্ট হয়৷ সেই কারণেই এমন ক্যাপশন৷ ইতিমধ্যেই আবারও ইন্টারনেট সেনসেশন হয়ে উঠেছেন রিয়া সেন৷।
সূত্র: কলকাতা২৪
No comments:
Post a Comment