চাঁদনী, মহিষাদলঃ হলদিয়া মেচেদা ৪১ নম্বর জাতীয় সড়কের কাপাসএড়ায় হিজলীটাইডাল ক্যানেলর উপর থেকে যাওয়া কংকিটের সেতুর তলায় এক অঞ্জাত পরিচয় যুবতীর দেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। যুবতীর বয়স আনুমানিক ২২ বছর। সোমবার দুপুরে স্থানীয় মানুষ দেখতে পায় হিজলীটাইডাল ক্যানেলর উপর থেকে যাওয়া কাপাসএড়া সেতুর তলায় একটি দেহ পড়ে রয়েছে। মহিষাদল থানায় খবর দেওয়া হলে পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হলদিয়া মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, এলাকার হোটেলগুলিতে দেহব্যবসার আসর বসে প্রতিনিয়ত। আর সেই আসরের কোন ঘটনার কারনে যুবতীকে খুন করে খালে ফেলে দিয়ে যায় বলে মনে করছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। তবে স্থানিয়দের আরো অভিযোগ এলাকায় সেইভাবে পুলিশি নজরদারি না থাকায় দিনের পর দিন দুষ্কৃতিকারীরা এই ধরনের ঘটনা ঘটিয়ে চলেছে। সম্প্রতি কয়েক বছর আগে এই এলাকায় এক দুষ্কৃতীর হাতে খুন হয়েছিল মহিষাদল থানার এক পুলিশ। এছাড়াও এলাকায় প্রতিনিয়ত ঘটে চলেছে চুরি ও ছিন্তাইয়ের মত ঘটনা ঘটে চলেছে। স্থানিয়দের দাবি এলাকায় আরো নজরদারির ব্যবস্থা করা হোক।

No comments:
Post a Comment