অর্ক রায়, মালদা:ক দলিল চাওয়াকে কেন্দ্র করে বচসার জেরে দুই পরিবারের সংঘর্ষে আহত ৩ ব্যাক্তি ।ঘটনাটি ঘটেছে, পুখুরিয়া থানার মাদিয়াঘাট চাঁদপাড়া এলাকায়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে পুখুরিয়া থানার মাদিয়াঘাট চাঁদপাড়া এলাকায়
ইন্দিরা আবাস যোজনায় বাড়ি তৈরি করার জন্য দলিল চাওয়াকে কেন্দ্র করে বচসার জেরে দুই পরিবারের সংঘর্ষে আহত হয় ৩ ব্যাক্তি ।তাদের চিকিৎসা চলছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনায় ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, আহতদের নাম ইসরাফিল সেখ(৪৪),আতিউর সেখ(৩২) ও সাফিয়া বিবি(৩৫)। অভিযুক্ত এসাক সেখ, সাজলুম সেখ, মাজলিস সেখসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে । ইসরাফিল ও আতিউর তারা সম্পর্কে দুই ভাই। অভিযুক্ত এসাক সেখ তাদের সম্পর্কে ভগ্নিপতি।আক্রান্ত আতিউর সেখ ও ইসরাফিল সেখ ইন্দিরা আবাস যোজনার মাধ্যমে বাড়ি তৈরির জন্য স্থানীয় পঞ্চায়েতে আবেদন করবেন। সেই কারণে বাবার কাছে জায়গার দলিলের জেরক্স চাইতে যান। অভিযোগ সেই সময় ভগ্নিপতি এসাক সেখ ও তার ছেলেরা লাঠিসোটা নিয়ে তাদের উপরে চড়াও হয়। এই ঘটনায় লাঠির আঘাতে মাথা ফেটে যায় ইসরাফিল সেখের আহত হন আতিউর সেখ ও সাফিয়া বিবি। এরপর আহতদের উদ্ধার করে প্রথমে আড়াইডাঙ্গা গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে তাদের স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। বর্তমানে সেখানেই চলছে তাদের চিকিৎসা। এসাক সেখ, সাজলুম সেখ,মাজলিস সেখ সহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের পুখুরিয়া থানায়।
তবে কি কারণে হামলার ঘটনা তা তদন্ত শুরু করেছে ইংরেজবাজার থানার পুলিশ।

No comments:
Post a Comment