পিতা পুত্রের দেহ উদ্ধার! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 29 September 2018

পিতা পুত্রের দেহ উদ্ধার!



নিজস্ব প্রতিনিধি :বন্ধ ঘরের ভিতর বাবা ও ছেলের রহস্যমৃত্যু৷ ঘটনাটি ঘটেছে গড়িয়ার নবশ্রী বাজার শিবমন্দির এলাকায় । দেনার দায়ে ছেলেকে খুন করে, বাবা আত্মঘাতী হয়েছেন বলেই প্রাথমিক তদন্তে অনুমান করছে সোনারপুর থানার পুলিশ৷ ওই ঘরটি সিল করে দিয়েছেন তদন্তকারীরা৷

জানা গিয়েছে, গড়িয়ার নবশ্রী বাজার শিবমন্দির এলাকার বাসিন্দা সুব্রত দাস পেশায় গ্যাস সিলিন্ডার সরবরাহকারী৷ বছর কয়েক আগে দাম্পত্য অশান্তির জেরে বাড়ি ছেড়ে চলে যান তাঁর স্ত্রী৷ বছর এগারোর একটি সন্তানও ছিল তাঁদের৷ স্ত্রীর সঙ্গে বিচ্ছেদের পর সন্তানকে নিয়েই থাকতেন সুব্রত৷ গোপাল দাস নামে বছর এগারোর ওই বালক বরদাপ্রসাদ স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র৷ স্কুলের পর বাবার অনুপস্থিতিতে প্রতিবেশীদের কাছেই থাকত সে৷ শনিবার সকালে দীর্ঘক্ষণ বাড়ির দরজা বন্ধ দেখে অবাক হয়ে যান প্রতিবেশীরা৷ অনেকের ডাকাডাকিতে ও সুব্রত ও তাঁর ছেলের কোনও সাড়া পাওয়া যায়নি৷ বাধ্য হয়ে সুব্রতদের বাড়ির কাচের জানালা ভাঙেন প্রতিবেশীরা৷ ঘরের ভিতর নজর যেতেই অবাক হয়ে যান তাঁরা৷ দেখেন, ঘরের মধ্যেই ঝুলছে সুব্রতর দেহ৷ বিছানার উপর রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন গোপালের দেহ৷ তড়িঘড়ি করে সোনারপুর থানায় খবর দেন প্রতিবেশীরা৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুব্রত ও গোপালের দেহ উদ্ধার করে৷ দুজনের দেহই ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷

No comments:

Post a Comment

Post Top Ad