Breaking: রোনালদোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 29 September 2018

Breaking: রোনালদোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ

ফুটবল দুনিয়ায় সোরগোল। রোনালদোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগের খবর প্রকাশ করে বেকায়দায় এক জার্মান ম্যাগাজিন।

অভিযোগকারিণী মহিলা দাবি করেছেন, ধর্ষণের পর মোটা অঙ্কের টাকা দিয়ে তার মুখ বন্ধ করা হয়েছিল। নয় বছর আগে আউট অফ দ্য কোর্ট সেই বোঝাপড়া নিয়েই এখন প্রশ্ন তুলে দিয়েছেন মহিলা।জার্মান ম্যাগাজিন স্পাইজেল (spiegel) এ প্রকাশিত খবর অনুয়ায়ী, ২০০৯ সালে লাস ভেগাসের এক হোটেলে মার্কিন যুক্তরাষ্ট্রের এক মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়ে ছিলেন পর্তুগিজ ফুটবলের পোস্টার বয়। বর্তমানে সেই মহিলা ক্রিশ্চিয়ানোর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন।
বিতর্কিত এই খবর প্রকাশের পর রোনালদোর আইনজীবী ঐ ম্যাগাজিনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়া হুমকি দিয়ে রেখেছেন।
ম্যাগাজিন কতৃপক্ষ অবশ্য জানিয়েছে, খবর প্রকাশের অনেক আগে থেকে অভিযোগকারিণীর বয়ানের ভিত্তিতে রোনালদোর সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছেন তারা। তবে তারকা ফুটবলার বা তার আইনজীবী কোনোরকম উত্তর না দেওয়া সংবাদ প্রকাশে বাধা অনুভব করেননি ঐ প্রকাশনা সংস্থা।
অন্যদিকে এই অভিযোগ নিয়ে মুখ খুলতে চাননি রোনালদো। তারকা ফুটবলারের আইনজীবীর পক্ষ থেকে জানানো হয়, দু’জনের সম্মতিতে ঘটনাটি ঘটেছিল,কোনোপক্ষই কারুর ইচ্ছার বিরুদ্ধে যায়নি। রোনালদোর সম্মানহানি করতেই হঠাৎ করে নয় বছর পর তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ আনা হচ্ছে।
আইনি পথেই ক্রিশ্চিয়ানো এই অভিযোগ মোকাবিলা করবেন বলে জানা গেছে।

No comments:

Post a Comment

Post Top Ad