উদ্ধার বহু মূল্যের চোরাই কাঠ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 21 September 2018

উদ্ধার বহু মূল্যের চোরাই কাঠ


গোপন সূত্রে খবর পেয়ে কয়েক লাখ টাকার চোরাই কাঠ উদ্ধার করে বন দপ্তর । ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে চালসা সংলগ্ন বাগেটার বস্তি এলাকায়।

এদিন বনবিভাগের চালসা রেঞ্জ ও মাল ৪৬ ব্যাটালিয়ন এস এস বি যৌথ ভাবে ওই অভিযান চালায়।উদ্ধার করা কাঠ নিয়ে আসা হয় খরিয়ার বন্দর ক্যাম্পে।

জানা যায়,এদিন রাস্তার ধারে পরে ছিল শিমুল ও চিকরাশি কাঠের ওই গুড়িগুলো।গোপন সূত্রে খবর পায় চালসা রেঞ্জের বন দপ্তর ।এরপর তারা এস এস বি জওয়ান দের সাথে নিয়ে ওই এলাকায় যায়।চালসার রেঞ্জার শুভ্রশঙ্খ দত্ত বলেন,এদিন গোপন সূত্রে খবর পেয়ে ওই কাঠ গুলোকে উদ্ধার করা হয়।আনুমানিক বাজার মূল্য লক্ষাধিক টাকা ।কে বা কারা কাঠ গুলো কে নিয়ে এসেছিল তার তদন্ত করে দেখা হবে ।

No comments:

Post a Comment

Post Top Ad