চাঁদনী,কাঁথিঃ কাঁথিতে রাজ্যের সবথেকে বড় মহরমের তাজিয়া।উচ্চতা ১৬০ ফুট। সম্প্রীতির মেলবন্ধন গড়ে তুলতে রাজ্য জুড়ে পালিত হচ্ছে মহরম। জেলায় জেলায় চলছে মেলা। বাদ যায়নি পূর্ব মেদিনীপুরও। ১৭৬ বছর ধরে কাঁথির দারুয়ার কারবালা ময়দানে তাজিয়া মিলন মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এবছরও তার ব্যতিক্রম হয়নি। শুক্রবার মহরম উপলক্ষ্যে চলে তাজিয়া প্রদর্শনী। এদিন কাঁথি মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে একশো সতেরোটি সুসজ্জিত তাজিয়া অংশ নেয় এই প্রতিযোগিতায়। তাজিয়াগুলি তৈরি করতে ৫০ হাজার থেকে ৩ লক্ষ টাকা পর্যন্ত খরচ পড়েছে বলে জানিয়েছেন মেলার উদ্যোক্তারা। ২০ ফুট উচ্চতা থেকে শুরু করে ১৬০ ফুট উচ্চতা পর্যন্ত বিভিন্ন তাজিয়া অংশগ্রহণ করে প্রতিযোগিতায়। মুসলিমদের পাশাপাশি হিন্দুরাও অংশগ্রহণ করেন মেলায়।
শুধু জেলাবাসী নয়, পার্শ্ববর্তী রাজ্য ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড থেকে বিভিন্ন ধর্মাবলম্বী মানুষরা এই মেলায় অংশগ্রহণ করেন। মেলা উপলক্ষ্যে গড়ে ওঠে এক সম্প্রীতির পরিবেশ।এবার এর প্রত্যেক মহরম কমিটি তাজিয়া ও মহরম এর অনুষ্ঠান খরচ বাঁচিয়ে বন্যা কবলিত কেরালা অর্থ তুলে দেবেন কাঁথি মহকুমা শাসকের হাতে।১৬০ ফুট তাজিয়া তৌরি করতে আট দিন ধরে প্রায় দুহাজার শ্রমিক এই তাজিয়া তৌরি করেন দিন রাত করে খরচ পড়ে প্রায় তিন লক্ষ টাকা।মহরমের দীর্ঘ ও উচ্চ তাজিয়া নিয়ে যাওয়ার জন্য বিদ্যুৎ বিছিন্ন করা থাকে দুর্ঘটনা এড়াতে।

No comments:
Post a Comment