সলমনের জন্য নিত্য নতুন বিকিনি পরলেন দিশা? - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 29 September 2018

সলমনের জন্য নিত্য নতুন বিকিনি পরলেন দিশা?




ভাবছেন নিশ্চয়ই- এই ফের শুরু হল নয়া এক কূটকচালি?
তা, ভাবলে দোষ নেই ! সত্যিই তো, এত এত গুজব ঘুরে বেড়ায় বলিউডের অন্দরমহলে যে ভাবতে বসলে মাথা ঘুরে যায় ! তখন মিথ্যেটাকেই মনে হয় সত্যি আর সত্যিটাকেই মনে হয় মিথ্যে !
কিন্তু তিন সত্যি – এ বারের খবরটায় এক ফোঁটাও জল নেই ! পুরোটাই খাঁটি – সলমন খানের মন জয় করার জন্য উঠে – পড়ে লেগেছেন জ্যাকি শ্রফের হবু পুত্রবধূ, টাইগার শ্রফের প্রেমিকা দিশা পাটানি !
ভাবছেন নিশ্চয়ই – এ আবার কী ! এই তো সদ্য ইন্সটাগ্রামে পরোক্ষে বুঝিয়ে দিয়েছেন টাইগার – প্রসবিনী আয়েষা শ্রফ – দিশা তাঁর মনের মতো বউমা ! হবু আলবাত ! দিশার বিকিনি পরা ছবির নীচে কমেন্ট করেছেন তিনি- ‘ওয়ান্ডার উওম্যান’ ! সে সবের মাঝে দিশা এ বার এক টাইগারকে ছেড়ে দৌড়চ্ছেন অন্য টাইগারের দিকে ?
তা, ওয়ান্ডার উওম্যান যে দুনিয়ার পাশাপাশি, দুনিয়ার সব পুরুষকে একাই সামলে নিতে পারে, সে কি খুব অজানা বিষয় ? যদি মনে হয়, ব্যাপারটা একটু বাড়াবাড়ি হচ্ছে, তা হলে ফিরে তাকানো যাক অতীতে ! যখন টাইগার শ্রফকে ছেড়ে ধোনি ছবির বায়োপিকে কাজ করার পর দিশা মন দিয়েছিলেন সুশান্ত সিং রাজপুতকে । সুশান্ত পাত্তা না দেওয়ায় ফের ফিরে আসেন টাইগারের জীবনে ।
বলিউডের নিন্দুকরা বলছেন- এ বারেও সে রকম একটা কিছু হওয়ার সুযোগ রয়েছে ! কেন না, এ বারে যে ছবিতে দিশার বিপরীতে রয়েছেন খোদ সলমন খানের মতো তারকা ! ‘ভারত’ ছবিতে ক্যাটরিনা কাইফ আর প্রিয়াঙ্কা চোপড়া ছাড়া সলমনের নায়িকা দিশা পাটানিও ! এই সুযোগ কি আর কাজে লাগাতে চাইবেন না এই চঞ্চলমতি কন্যে ?
দিশা পাটানি বলিউডে একেবারেই নবাগতা । মাত্র দুটি ছবি করেছেন । আর দুটি ছবিতেই প্রধান চরিত্রে থাকলেও মাঝপথেই থেমে যেতে হয়েছে তাঁকে । যদিও ‘বাঘি ২’-এ তাঁর চরিত্রটি একটু বেশি ডিউরেশন পেয়েছিল । তবে, ভারতের সাবেক অধিনায়ক এম এস ধোনির বায়োপিক ‘এমএস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’তে তা ছিল আরো অল্প ।
তবে, এবার আরো একটি বিশাল প্রজেক্টে সাইন করলেন এই নতুন বলিউড সুন্দরী ।
আর নতুন সাইন করা তাঁর এই প্রজেক্টটি হলো আলী আব্বাস জাফর পরিচালিত সালমান খানের সুপার মুভি ‘ভারত’ ।
তবে, এবারো কপাল খোলেনি তাঁর । মহাতারকার বিপরীতে কাজ করলেও খুব বেশি স্ক্রিন টাইম পাচ্ছেন না দিশা ।
একটি সূত্র জানায়, ছবিতে ২০ থেকে ৭০ বছর বয়সী সালমানকে দেখানে হবে । সালমানের অল্প বয়সী প্রেমিকার চরিত্রে দেখা যাবে দিশা পাটানিকে । তবে অল্প সময়ের জন্য । আর ছবিতে তাঁদের মিলন দেখানো হবে না ।

No comments:

Post a Comment

Post Top Ad