উন্মুক্ত বক্ষে শত শত নারী রাস্তায় - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 29 September 2018

উন্মুক্ত বক্ষে শত শত নারী রাস্তায়



একাদশতম GoTopless Day -তে সামিল হলেন মার্কিন মহিলারা। ১৯৯২ সাল থেকে আমেরিকার নিউ ইয়র্কে মহিলাদের টপলেস হওয়া আইন স্বীকৃতি পায় কিন্তু এই দেশের এমন কিছু রাজ্য এখনও রয়েছে যেখানে টপলেস হওয়া বেআইনি। আর সেই কারণেই লিঙ্গ সমতার দাবিতে নগ্ন হয়ে রাজপথে মিছিল করলেন কয়েক শত নারী। গত রবিবার (২৬ আগস্ট) মার্কিন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ম্যানহাটান শহরে ওই নারীরা পুরুষের মতো একেবারে খালি গায়ে প্রকাশ্যে চলাফেরার অধিকার চান। তাই মিছিলে যারা অংশ নিয়েছিলেন তাদের বক্ষদেশ ছিল একেবারে উন্মুক্ত। তাদের কোমর থেকে নিচের দিকে পোশাক ছিল। কিন্তু কোমরের উপরে কোথাও কোনো পোশাক ছিল না।
এই মিছিলে যোগদান করেছিলেন কয়েক শো মহিলা
ফলে এটাকে নগ্ন মিছিল বলে আখ্যায়িত করেছে অনেকে। এ মিছিলের নাম দেয়া হয়েছে ‘গো টপলেস ডে’। এ উপলক্ষ্যে মিছিলে যোগ দিতে আসেন বিভিন্ন বয়সী নারী।
প্রতিবাদের ভাষা ছিল শান্তিপূর্ণ
তবে তাদের শরীরের উপরের অংশে বা বুকে অন্তর্বাসটুকুও ছিল না। এমনকি স্তনবৃন্ত ছিল উন্মুক্ত। অন্য সময় এমন র‌্যালিতে স্তনবৃন্ত কোনো কস্টটেপ বা পেইন্ট দিয়ে লুকানোর চেষ্টা করা হয়।
মহিলাদের পাশাপাশি পুরুষরাও যোগ দিয়েছিলেন মিছিলে
কিন্তু এদিনের মিছিলে অংশগ্রহণকারী নারীদের বেলায় তা ছিল না। দু’চারজন এভাবে তাদের স্তনবৃন্ত আড়াল করার চেষ্টা করেছেন। বাকিরা ছিলেন উন্মুক্ত।
কোনো কোনো নারীকে প্রতিবাদী চিহ্ন তুলে ধরতে দেখা যায়। তারা ঘোষণা করেন, যুদ্ধ হলো অশ্লীল, আমাদের স্তনবৃন্ত নয়।

এমন মিছিলের ছবি ছড়িয়ে পড়েছে ইন্টারনেটে। তাতে দেখা যায় ম্যানহাটানের মিডটাউনে অর্ধনগ্ন নারীরা মিছিল করছেন। একেবারে প্রকাশ্য রাজপথে তারা টপলেস। কারো মধ্যে কোনো লজ্জা শরমের বালাই নেই। তারা কেউ হাসছেন। গল্প করছেন। আর মিছিল করছেন।
এ সময় তাদের হাতে দেখা যায় পোস্ট। তাতে লেখা ‘ফ্রি দ্য নিপল’। ‘ইওর বডি ইজ নট এ মিসটেক’। ‘লেট আস মেক দ্য বডি নরমাল এগেইন’। র‌্যালির সঙ্গে সঙ্গে একটি গাড়ি অগ্রসর হচ্ছিল।
তার ওপর স্তুন আকৃতির একটি বেলুন দেখতে পাওয়া যায়। সাধারণত ১১ আগস্ট এ র‌্যালি করা হয়। কিন্তু এ বছর তা করা হয়েছে ২৬ আগস্ট।
ওইদিনটি ‘নারীদের সমতা দিবস’। এ উপলক্ষ্যে এদিন ওই র‌্যালি বের করা হয়। এ দিনটি পালিত হয়েছে নেদারল্যান্ডস, জার্মানি, কানাডা, ফ্রান্স, চিলি ও দক্ষিণ কোরিয়াতে।

No comments:

Post a Comment

Post Top Ad