কলকাতায় ফিরলেন সোনা জয়ী স্বপ্না! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 7 September 2018

কলকাতায় ফিরলেন সোনা জয়ী স্বপ্না!


                              ছবি :বিভাস লোধ


এশিয়ান গেমসে রেকর্ড গড়ে সোনা জিতলেন জলপাইগুড়ির স্বপ্না বর্মণ। হেপটাথেলনকে ধরা হয় সবথেকে কঠিন ইভেন্ট। সেই ইভেন্টেই দেশকে সাফল্য এনে দিলেন স্বপ্না। বাবা পঞ্চানন বর্মণ রিকশা চালাতেন। কিন্তু এখন অচল। মা বাসনা বর্মণ কাজ করতেন চা বাগানে।

                              ছবি :বিভাস লোধ

ছোটোবেলা থেকেই অনটনের সংসারে বড় হয়েছেন। কিন্তু খেলাকে ভালোবাসতেন। তাই অভাবের মাঝেও তা ছাড়তে পারেননি। স্কুলের স্যার বিশ্বজিৎ কর স্বপ্নাকে হাত ধরে প্রথম মাঠে নিয়ে আসেন। সেই শুরু। এরপর উত্তমেশ্বর হাইস্কুলের শিক্ষক বিশ্বজিত মজুমদার তাঁকে পেশাদারি শিক্ষা নেওয়ার পরামর্শ দেন। ভরতি হন সুকান্ত সিনহার প্রশিক্ষণে। SAI-র সুভাষ সরকারের তত্ত্বাবধানে প্রশিক্ষণ নিয়েছেন স্বপ্না। কোচের সঙ্গেই এখন তিনি জাকার্তায়। সোনা জয়ের স্বপ্ন ছিল। কিন্তু এভাবে জিতবেন, ভাবতে পারেননি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বপ্নার মায়ের হাতে তুলে দিয়েছেন ১০ লক্ষ টাকার পুরষ্কার। শুক্রবার জাকার্তা থেকে কলকাতায় ফিরেছে স্বপ্না বর্মন।

No comments:

Post a Comment

Post Top Ad