কে এন ইউ এর অস্থায়ী কর্মীদের স্থায়ী করণের দাবি সহ শিক্ষা বন্ধু সমিতির সহ সভাপতি তরুণ কুমার দাসকে কলকাতা থেকে আসানসোলে ফিরিয়ে আনার দাবিতে আমরণ রিলে অনশনের ১৪ তম দিনে বিশ্ববিদ্যালয়ে সমস্ত কর্মীকে বের করে দিয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলার সাধন চক্রবর্তী ও রেজিস্টার সীতাংশু কুমার গুহকে বিশ্ববিদ্যালয়ে ঘেরাও করে বিক্ষোভ ও অবস্থান বিক্ষোভ শুরু হয় শুক্রবার সকাল থেকে ৷
শেষে অবস্থান বিক্ষোভ প্রায় ১ঘন্টা অতিক্রম করলে ভিসি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সাথে সমস্যা সমাধানের বৈঠক করেন ৷ বৈঠকে বিশেষ সমাধান না বের হলেও শেষ পর্যন্ত তৃণমূলের শিক্ষা বন্ধু সমিতির সদস্যদেরও বৈঠকে ডেকে নেওয়া হয় ৷ এবং ত্রিপাক্ষিক বৈঠকের মাধ্যমে সমস্যার সমাধান করা হয় ৷


No comments:
Post a Comment