তৃণমূলের মিছিলে গুলি:মৃত ১ আহত ২! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 30 September 2018

তৃণমূলের মিছিলে গুলি:মৃত ১ আহত ২!




মৃন্ময় নস্কর, দক্ষিন ২৪ পরগণা :তৃণমূলের মিছিলে গুলিবিদ্ধ হয়ে মৃত ১,জখম ২ জন।ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪পরগনার ক্যানিং থানার গোলাবাড়ি এলাকায়।

জানা গিয়েছে, ক্যানিং-১ যুব তৃণমূল পক্ষ থেকে নব নির্বাচিত জেলা পরিষদের সভাধিপতি সামিমা সেখ কে সর্ম্বধনা দেওয়ার আয়োজন করে ক্যানিং বাসস্ট্যান্ডে।আর এই অনুষ্ঠানে যোগদান করার জন্য ইটখোলা অঞ্চল থেকে কয়েক শো তৃণমূল কর্মী সমর্থক আসছিল মিছিল করে।সেই সময়ে কয়েক জন দুষ্কৃতী মিছিল কে লক্ষ করে গুলি ছোঁড়ে।সেই গুলি তৃণমূল কর্মী মিজানুর রহমানের শরীরে লাগলে ঘটনাস্থলে তার মৃত্যু হয় এবং জখম হয় আরও ২ জন তৃণমূল কর্মী।উত্তেজিত তৃণমূল কর্মী সমর্থকরা দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে দেহ আটকে গোলবাড়ির পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে।এ দিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় বিশাল পুলিশ বাহিনী।

No comments:

Post a Comment

Post Top Ad