তিনি প্রাক্তন ইন্দো-কানাডিয়ান পর্ন তারকা। কিন্তু এখনও ‘লজ্জাজনক’ সেই অতীত তার পিছু ছাড়ে না। এখনও বারবার অতীতের কথা তুলে খোঁটা দেওয়া হয় তাকে। পুরোনো পেশা ছেড়ে মূল ধারার বলিউডি ছবিতে যোগ দেওয়া সত্ত্বেও বিতর্ক পিছু ছাড়ে না সানি লিওনের।
গত শনিবার বেঙ্গালুরুতে ছবির প্রচারে গিয়েছিলেন সানি। সেই সময় কর্ণাটক রক্ষণা বেদিক সংগঠনের তরফে বিক্ষোভ দেখানো হয়।আর কিছুদিনের মধ্যেই মুক্তি পাওয়ার কথা সানির প্রথম তামিল ছবির। এই ছবিতে ‘ভেরামাদেবী’র চরিত্রে দেখা গেছে তাকে। যেখানে দক্ষিণী রানির ভূমিকায় দেখা যাবে বলিউডের বেবি ডলকে। তামিল ছাড়াও তেলেগু, মালায়লম, কানাড়া এবং হিন্দিতে মুক্তি পাওয়ার কথা এই ছবির। কিন্তু শনিবারের পর থেকেই ছবির মুক্তির উপর নিশ্চয়তাপ খাঁড়া ঝুলছে।
পর্ন তারকা হয়ে ‘ভেরামাদেবী’র চরিত্রে অভিনয় করে সানি দক্ষিণী ভাবাবেগে আঘাত করেছেন বলেও অভিযোগ তোলা হয়। ছিঁড়ে ফেলা হয় ছবিরও পোস্টারও। কোথাও ছবি মুক্তি পেলে তা ভালো হবে না বলেও হুমকি দেওয়া হয় ওই রক্ষণশীল সংগঠনের পক্ষ থেকে।
No comments:
Post a Comment