তৃণমূল নেতার পিঠে গুলি:এলাকায় পুলিশ পিকেট! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 30 September 2018

তৃণমূল নেতার পিঠে গুলি:এলাকায় পুলিশ পিকেট!




চাঁদনী,পূর্ব মেদিনী: বাড়ি ফেরার পথে গুলিবিদ্ধ হলেন তৃণমূলের অঞ্চল সভাপতি শেখ রুকুমুদিন। ঘটনাটি ঘটেছে শনিবার নন্দীগ্রাম ২ ব্লকের তেরপেখ্যা অঞ্চলে ।

শনিবার সন্ধ্যায় তৃণমূলের অঞ্চল সভাপতির শেখ রুকুমুদ্দিনের গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ায় নন্দীগ্রামের তেরপেখ্যা বাজারে। তারপর থেকে বসানো হয়েছে এলাকায় পুলিশ পিকেট এবং এলাকায় একটা বিশাল চাপা উত্তেজনাও রয়েছে। তেরোপেখ্যা ফেরিগাট বড় বাঁধ ইন্দিরা মোড় সমস্ত জায়গায় পুলিশ মোতায়েন করা হয়েছে।
বাড়ির সমস্ত পুরুষ এবং স্থানীয় নেতাকর্মীরা কলকাতার একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে গেছেন। বাড়ির মহিলারা ক্যামেরার সামনে কিছু বলতে চাইছেন না এবং স্থানীয়রা সেরকম কিছু ক্যামেরার সামনে বলেনি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার সন্ধ্যায় তেরপেখ্যা বাজার কমিটির বৈঠক ছিল। বৈঠক সেরে সাড়ে সাতটা নাগাদ মোটর বাইকে চেপে বাড়ি ফিরছিলেন রুকুমুদ্দিন। তেরপেখ্যা বাজারের কাছে তাঁর বাড়ির সামনেই একটি ফাঁকা মাঠ রয়েছে। অভিযোগ, সেখানেই তাঁকে লক্ষ করে গুলি ছোড়ে দুষ্কৃতীরা। রুকুমুদিনের পিঠে গুলি লাগে। প্রথমে রেয়াপাড়া গ্রামীণ হাসপাতাল থেকে পাঠানো হয় জেলা হাসপাতাল সূত্রের খবর জানা যায় ওনাকে ওখান থেকে কলকাতা একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad