রাম নরেন্দ্র মোদী,লক্ষ্মণ দিলীপ ঘোষ হলে, জয় হলেন হনুমান!! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Sunday, 30 September 2018

রাম নরেন্দ্র মোদী,লক্ষ্মণ দিলীপ ঘোষ হলে, জয় হলেন হনুমান!!


রাম যদি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, লক্ষ্মণ যদি দিলীপ ঘোষ হন, তাহলে হনুমান হলেন বিজেপি কেন্দ্রীয় নেতা জয় ব্যানার্জী।এমনটাই দাবী করলেন বর্ধমানে বিজেপির এক জনসভা থেকে। শনিবার বর্ধমানে বিজেপির জনসভায় উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, বিজেপি কেন্দ্রীয় নেতা জয় ব্যানার্জী ও অন্যান্য বিজেপি কর্মকর্তারা। এদিন জয় দিলীপ ঘোষের নিরাপত্তা প্রসঙ্গে বলেন, দিলীপবাবু দিল্লী থেকে সোজা বর্ধমান বিজেপি জনসভায় এসেছেন। পাশাপাশি ভারত সরকার তাঁকে কড়া নিরাপত্তা ব্যবস্থা দিয়েছেন। জয় তৃণমূল আশ্রিত গুন্ডাদের কটাক্ষ করে বলেন, এবার দেখা যাক কে দিলীপ ঘোষের গাড়ি ছোঁয়, বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের লোম কেউ ধরতে পারে কিনা দেখবেন তিনি!!

জয় ব্যানার্জী পশ্চিমবঙ্গের হাল প্রসঙ্গে মশকরা করে বলেন,তিনি হলেন সত পুলিশ কর্মীর ছেলে কিন্ত তা প্রকাশ করতে এখন তিনি লজ্জা পান। কারণ তাঁর বাবা ১৯৫৫ সালের পুলিশ কর্মী ছিলেন, তখনকার সময় পুলিশদের স্কটল্যান্ড ইয়ারের সঙ্গে তুলনা করা হত। আর এখন পশ্চিমবঙ্গের পুলিশদের কাছে বাইরের দেশের পুলিশ শিখতে আসে কিভাবে তোলা তোলা যায়।

পাশাপাশি তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করে বলেন, নরেন্দ্র মোদী গরীবদের জন্য যে ৯৭ প্রকল্প চালু করেছেন, তা এখন তৃণমূল নেতা নেত্রী,মন্ত্রীদেরও চাই। জয় বলেন, আগে পশ্চিমবঙ্গ থেকে লোক বিদেশ গেলে বিদেশীরা বলতেন ওই দেখ বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ থেকে এসেছেন, আর এখন বলেন ওই দেখ চোর সুদীপ্ত সেন, মদন মিত্র, তাপস পালের দেশ থেকে এসেছে।

No comments:

Post a Comment

Post Top Ad