ছাত্র সংঘর্ষ: ধুন্ধুমার স্কুল - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 1 September 2018

ছাত্র সংঘর্ষ: ধুন্ধুমার স্কুল




মৃন্ময় নস্কর, দক্ষিণ  ২৪ পরগনা:  ছাত্র সংঘর্ষকে উত্তেজনা ছড়ালো স্কুলে। ভাঙচুর করা হয়েছে স্কুলের আসবাবপত্র। ঘটনায় যুক্ত থাকার অভিযোগে বহিরাগতকে গ্রেফতার করেছে পুলিশ।

      ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থানার তালদি মোহন চাঁদ হাইস্কুলে।স্কুল সূত্রে খবর,শুক্রবার তালদি মোহনচাঁদ হাইস্কুলে একাদশ শ্রেনীর কয়েক জন ছাত্র স্কুলের ক্লাস রুমের মধ্যে ফুটবল খেলতে শুরু করেন। এই ঘটনায় এক দল ছাত্র বাধা দেয়।তারপর দুই পক্ষের শুরু হয় মারপিট। স্কুলের শিক্ষকরা সেই সময়ের মত বিষয় টি মিটিয়ে দেয়।শনিবার প্রথমে এক পক্ষ কিছু বহিরাগত লোকজন নিয়ে স্কুলের সামনে জড় হন । তারপর আর এক পক্ষ ও লোক জন নিয়ে উপস্থিত হয়।শুরু হয় মারপিঠ। লাঠি নিয়ে একপক্ষ অন্য পক্ষের উপর ঝাঁপিয়ে পড়ে। এই ঘটনার পর বেশ কিছু লোকজন স্কুলের বিভিন্ন ক্লাসরুমে গিয়ে ভাঙচুর চালায়। আসবাবপত্র, ফ্যান, লাইট সহ অন্যান্য জিনিষপত্র ভাঙচুর করা হয়। এই ঘটনার খবর পেয়ে ক্যানিং থানা থেকে বিরাট পুলিশ বাহিনী যায় স্কুলে। নিয়ন্ত্রণ আনে পরিস্থিতি। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই ভাঙচুরের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

No comments:

Post a Comment

Post Top Ad