চালু হল IPPB পরিষেবা! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 1 September 2018

চালু হল IPPB পরিষেবা!




সারা দেশের সাথে আসানসোল শুরু হল IPPB পরিষেবা ৷ শনিবার দুপুরে দিল্লীর তালকোটরা স্টেডিয়ামে সারা দেশ জুড়ে ইণ্ডিয়ান পোষ্ট পেমেন্ট ব্যাঙ্ক পরিষেবার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ ৬৫০টি ব্রাঞ্চ এবং ৩২৫০টি এক্সেস পয়েন্ট এর আওতায় এসেছে ৷ যার সাথে যুক্ত আছে তিন লক্ষ কর্মচারী ৷ যারা আগামী দিনে আপনার দুয়োরে ব্যাঙ্ক পরিষেবা নিয়ে হাজির হবে ৷ এক কথায় যা এক প্রকার বৃহৎ আন্দোলন বলে সম্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় ৷ আসানসোল হেড পোষ্ট অফিসে এই পরিষেবা উদ্বোধনে উপস্থিত ছিলেন সাউথ বেঙ্গল পোষ্ট মাস্টার জেনারেল সঞ্জীব রঞ্জন , আসানসোল সাব ডিভিশন সুপার অভিজিৎ ভট্টাচার্য সহ আরো অনেকে ৷ এদিন মন্ত্রী বাবুল বলেন , "এটি একটি নিশ্চিত পরিষেবা ৷ আগামী ৩১শে ডিসেম্বরের মধ্যে ১লক্ষ ৫৫হাজার পোষ্ট অফিস এই পরিষেবার সাথে যুক্ত হবে ৷ পাঞ্জাব ন্যাশান্যাল ব্যাঙ্কের এজেন্ট হিসাবে মানুষকে লোন পরিষেবা দেওয়া হবে ৷ পাশাপাশি আইপিপিবি তে খাতা খুলে টাকা রাখলে বছরে ৪% সুদ পাওয়া যাবে ৷"

No comments:

Post a Comment

Post Top Ad