মৃন্ময় নস্কর, দক্ষিন ২৪ পরগণা: অন্য ধর্মের ছেলের সাথে মেলামেশা, বাড়িতে বারণ করায় আত্মঘাতী নবম শ্রেণীর ছাত্রী ।ঘটনাটি ঘটেছে বারুইপুরের উত্তরভাগ দমদমায়।নাম প্রিয়াঙ্কা সর্দার(১৭)।
জানা গিয়েছে, দমদমা হাই স্কুলের ক্লাস নাইনের ছাত্রী প্রিয়াঙ্কা সর্দার অন্য ধর্মের ছেলের সঙ্গে মেলামেশা করায় বাবা ও মা বকাবকি করে।এই কারনে বুধবার সন্ধ্যার সময় পাশের ঘরে গিয়ে নিজের ওড়না গলায় দড়ি দেয়।
বাবা মা অনেকক্ষণ দেখতে না পেয়ে পাশের ঘরে দরজা বন্ধ দেখে পাশে জানালা দিয়ে দেখে পাখার সঙ্গে গলায় ওড়না জড়িয়ে মেয়ে ঝুলছে। সঙ্গে সঙ্গে পাড়ার কিছু লোক নিয়ে দরজা ভেঙ্গে মেয়েকে নামিয়ে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসে। হাসপাতালের ডাক্তার প্রিয়াঙ্কাকে মৃত বলে ঘোষনা করে। বারুইপুর থানার পুলিশ দেহটি ময়নাতদন্তের জন্য নিয়ে যায় ।তদন্তে পুলিশ।

No comments:
Post a Comment