বিজেপি নেত্রীদের গণধর্ষণ করলে ২০ লক্ষ টাকা পুরস্কার দেবেন ইনি?! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 20 September 2018

বিজেপি নেত্রীদের গণধর্ষণ করলে ২০ লক্ষ টাকা পুরস্কার দেবেন ইনি?!

হরিয়ানায় বাড়তে থাকা ধর্ষণের প্রতিবাদে রাজ্যের ক্ষমতাসীন বিজেপি সরকারের বিরুদ্ধে মুখ খোলেন তিনি৷ প্রবল সমালোচনা করেন, মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টারের৷ এই পর্যন্ত সব ঠিকই ছিল৷ তবে এরপর যা বললেন এই আপ শীর্ষ নেতা, তা কেবল বিতর্কেরই জন্ম দেয়নি৷

সিবিএসই পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান অধিকার করেছিলেন ১৯ বছরের ওই ছাত্রী৷ পুলিশের বিরুদ্ধে ভোগান্তির অভিযোগ তোলে নির্যাতিতার পরিবার৷ দোষীদের কড়া শাস্তির দাবি করেন ছাত্রীর মা৷ এমনকী ক্ষতিপূরণ বাবদ হরিয়ানা সরকার দু’লক্ষ টাকা দিতে গেলেও তা ফিরিয়ে দেয় নির্যাতিতা তরুণীর পরিবার৷ এরপরেই মনোহরলাল খাট্টার সরকারের বিরুদ্ধে সরব হন নবীন জয়হিন্দ। অভিযোগ করেন, রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়েছে৷অরবিন্দ কেজরিওয়ালের দলকে ফেলে দিয়েছে চরম লজ্জার মুখে৷ নিন্দায় সরব হয়েছে ওয়াকিবহাল মহল৷ যেকোনও বিজেপি নেত্রীকে গণধর্ষণ করলে ২০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করলেন হরিয়ানার আপ প্রধান নবীন জয়হিন্দ৷সম্প্রতি হরিয়ানার মহেন্দ্রপুর জেলার কনিনা গ্রামে গণধর্ষণের শিকার হন রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত এক মেধাবী ছাত্রী৷ টিউশন ক্লাস থেকে বাড়ি ফেরার পথে অপহরণ করে ধর্ষণ করা হয় তাঁকে৷
ধর্ষকদের শাস্তি দিতে ব্যর্থ রাজ্য সরকার৷ রাজ্যে অসুরক্ষিত মহিলারা ৷এই পর্যন্ত রাজনৈতিক বক্তব্য পেশ করলেও এরপরেই বিতর্কিত মন্তব্য করে বসেন হরিয়ানার আপ প্রধান৷ নিদান দেন, যেকোনও বিজেপি নেত্রীকে গণধর্ষণ করার৷ বলেন পুরস্কার হিসাবে ধর্ষকদের ২০ লক্ষ টাকা দেবেন তিনি৷
নবীনের এই মন্তব্যের পরেই চড়তে শুরু করেছে রাজনৈতিক উত্তেজনা৷ আপ নেতার কুরুচিকর মন্তব্যের বিরুদ্ধে সমালোচনা ও নিন্দায় সরব হয়েছে রাজনৈতিক মহল৷ এমনকী নিজের দলের মধ্যেই সমালোচনার মুখে পড়েছেন নবীন জয়হিন্দ৷ আপ নেত্রী অতিশী বলেন, নবীনের তোলা প্রসঙ্গটি ন্যায্য হলেও, যেভাবে সেটি উপস্থাপনা করা হয়েছে তা কখনওই সমর্থনযোগ্য নয়৷

No comments:

Post a Comment

Post Top Ad