মৃন্ময় নস্কর, দক্ষিন ২৪ পরগণাঃ পারিবারিক অশান্তির জেরে আত্মঘাতী এক গৃহবধূ । ঘটনাটি ঘটেছে মন্দির বাজার থানা এলাকায় চাঁদপুরে।নাম দেবশ্রী হালদার ।
জানা গিয়েছে, সন্তান না হওয়ায় ও পনের দাবিতে পরিবারে অশান্তি লেগে থাকত। এই কারনে আত্মঘাতী হয় গৃহবধূ ।স্বামীর নাম শান্তনু হালদার। পেশায় শিক্ষক। আত্মহত্যার প্ররোচনা দেয়ার ঘটনায় স্বামীকে গ্রেফতার করেছে মন্দির বাজার থানার পুলিশ।শুক্রবার তাকে ডায়মন্ডহারবার আদালতে তোলা হলে কোর্ট চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ।

No comments:
Post a Comment