‘পুতিন আমাকে হত্যার চেষ্টা করেছে’ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 21 September 2018

‘পুতিন আমাকে হত্যার চেষ্টা করেছে’

‘পুতিন আমাকে হত্যার চেষ্টা করেছে’
যুক্তরাজ্যের মাটিতে ফের রাশিয়ার গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে হত্যাচেষ্টার অভিযোগ উঠল। এবার এক রাশিয়ান মডেল অভিযোগ করেছেন স্বামীসহ তাকে হত্যাচেষ্টা করেছে রাশিয়া। মডেল আনা শারিপো (৩০) ও তার স্বামী অ্যালেক্স কিং (৪২) স্যালিসবারি শহরে নৈশভোজের পর অসুস্থ হয়ে পড়লে তাদেরকে হাসপাতালে ভর্তি করা হয়। তাদের দেহে ইঁদুরের বিষ পাওয়া গেছে।
সেই রুশ মডেল দাবি করেছেন, তিনি ও তার স্বামীকে ব্রিটেনে বিষপ্রয়োগে হত্যার নির্দেশ দিয়েছিলেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ২০০৬ সালে ইসরায়েলের নাগরিকত্ব গ্রহণ করেন এবং ২০০৮ সালে লন্ডনে পাড়ি জমান রাশিয়ান সেনাবাহিনীর প্রাক্তন জেনারেলের মেয়ে শারিপো।
তিনি বলেন, পুতিনের ঘনিষ্ঠ সহযোগীরা আমাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। আমি পুতিনের বিরোধিতা করি এবং নিজের দেশ থেকে মুখ ফিরিয়ে নিয়েছি, তাই তারা আমাকে হত্যা করতে চায়। কিছুটা সুস্থ হয়ে শাপিরো হাসপাতাল থেকে ছাড়া পেয়ে একটি হোটেলে সার্বক্ষণিক পুলিশ প্রহরায় রয়েছেন। কিন্তু তার স্বামী এখনো আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।
এর আগে সাবেক রুশ গুপ্তচর ও তার মেয়ে ইউলিয়াকে মার্চ মাসে ওই একই এলাকায় বিষপ্রয়োগে হত্যার চেষ্টা করা হয়। ব্রিটেন রাশিয়াকে এই হামলার জন্য দায়ী করেছে। প্রকাশ্যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সমালোচনা করায় তার ওপর হামলা চালানো হয়েছে বলে মনে করেন শাপিরো

No comments:

Post a Comment

Post Top Ad