অপমানে আত্মহত্যা করলো এক স্কুলছাত্রী। কয়েকজনের বিরুদ্ধে তাঁকে ধর্ষণের অভিযোগ উঠেছে। কুলতলি থানার পশ্চিম বালির ঢল গ্রামের ঘটনা। স্থানীয় সূত্রে খবর, শুক্রবার সকালে স্কুলে যাওয়ার জন্য বাড়ি থেকে বেরোয় ওই ছাত্রী। কিন্তু সন্ধের পরও বাড়ি ফেরেনি। রাতে তিনজন যুবক এসে বাড়ির কাছেই তার দাদুর বাড়িতে নামিয়ে দিয়ে যায়।তিন জন মিলে তাকে ধর্ষণ করেছে বলে দাদুকে জানায় ছাত্রীটি। এরপরই শনিবার সকালে বিষ খায় সে। বাড়ির লোক জন স্থানীয় কুলতলি ব্লক হাসপাতালে নিয়ে এলে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা। এরপরই ওই তিনজনের বিরুদ্ধে কুলতলি থানায় অভিযোগ দায়ের করেন ছাত্রীর বাড়ির লোকজন। অভিযোগের ভিত্তিতে একজন কে গ্রেপ্তারও করেছে পুলিশ।

No comments:
Post a Comment