ব্রেকিংঃ ছাত্রীকে ধর্ষণ চা বিক্রেতার - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 20 September 2018

ব্রেকিংঃ ছাত্রীকে ধর্ষণ চা বিক্রেতার




প্রথম শ্রেনীর এক ছাত্রীকে ধর্ষনের অভিযোগ এক চা বিক্রেতার বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ থানার বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের তরঙ্গপুর এলাকায়।

জানা গিয়েছে, কালিয়াগঞ্জের তরঙ্গপুর এলাকায় একটি প্রাথমিক স্কুলের সামনেই রয়েছে একটি রাখাল ব্যানার্জীর চায়ের দোকান। অভিযোগ, চা বিক্রেতা রাখাল বন্দ্যোপাধ্যায়  সামনে থাকা প্রাথমিক স্কুলের প্রথম শ্রেনীর এক ছাত্রীকে খাওয়ার জিনিসের লোভ দেখিয়ে দোকানের ভিতরে নিয়ে গিয়ে ধর্ষন করে। এরপর নির্যাতিতা শিশুটি বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে বাড়ির লোক জিজ্ঞাসা করায় সব কথা খুলে বলে। এরপরই সন্ধ্যা নাগাদ উত্তেজিত গ্রামবাসী অভিযুক্ত রাখাল ব্যানার্জীকে না পেয়ে তার চায়ের দোকান ভাঙচুর করে। এরপর উত্তেজিত বাসিন্দারা চড়াও হয় রাখাল ব্যানার্জীর বাড়িতে। বাড়িতেও তাকে না পেয়ে বাড়িঘরে ব্যাপক ভাঙচুর করে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কালিয়াগঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। অভিযুক্তকে গ্রেপ্তার করার দাবিতে স্থানীয় বাসিন্দারা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখায়। এই ঘটনাকে কেন্দ্র করে কালিয়াগঞ্জের তরঙ্গপুর এলাকায় ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে।ঘটনার পর থেকে পলাতক অভিযুক্ত চা বিক্রেতা রাখাল ব্যানার্জী। নির্যাতিতা শিশুটিকে চিকিৎসার জন্য রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad