কারখানায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন!প্রতিবাদ শ্রমিক বিক্ষোভ - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 15 September 2018

কারখানায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন!প্রতিবাদ শ্রমিক বিক্ষোভ




জয়ন্ত সাহা, আসানসোল :বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার অভিযোগে কারখানায় শ্রমিক বিক্ষোভ ।আসানসোলের কল্যানেশ্বরী দামোদর ঘাটি নিগম সাবস্টেশনের গেটের সামনে আশেপাশে থাকা বেসরকারী বেশকয়েকটি কারখানার শ্রমিকরা শনিবার বিক্ষোভ দেখাতে শুরু করে ।

শ্রমিক দের দাবি যে বেশির ভাগ সময় বিদ্যুত বিচ্ছিন্ন করে দেওয়া হয় ,তার ফলে কারখানাগুলিতে প্রোডাকশন কমে যাচ্ছে যার কারন শ্রমিক রা কাজ পাচ্ছেনা । এছাড়া সামনে দুর্গা পূজা বোনাস পাওয়া নিয়ে সন্দেহ ।বিদ্যুৎ না থাকলে প্রোডাকশন বন্ধ হয়ে থাকে । এই সমস্যার কারণে আশেপাশে থাকা বেশকয়েকটি বেসরকারী কারখানার শ্রমিকরা একত্রিত হয়ে বিক্ষোভে সামিল হয় ।তাদের দাবী বিদ্যুত্ কাটা বন্ধ করতে হবে।

No comments:

Post a Comment

Post Top Ad