কে এই রনিত রায়? বিস্তারিত জানলে চমকে উঠবেন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Saturday, 15 September 2018

কে এই রনিত রায়? বিস্তারিত জানলে চমকে উঠবেন

কে এই রনিত রায়, বিস্তারিত জানলে চমকে উঠবেন
মুম্বাই, ১৫ সেপ্টেম্বর- বলিউড এটা এমন একটা জায়গা যেখানে সাধারণ মানুষ এক রাতের মধ্যে বড় তারকা হয়ে যেতে পারে আবার কারো স্বপ্ন এক নিমেষে শেষ হয়ে যায়। প্রত্যেকদিন মুম্বাইতে হাজার হাজার মানুষ অনেক স্বপ্ন যান। কিন্তু তার মধ্যে কয়েকজনই সফল হতে পারেন।
তাদের দৈনিক ব্যয় মেটানোর জন্য স্পট বয়, প্রোডাকশান ক্রু, এই ধরনের কাজ করতে হয়। তারই মধ্যে এমন একজন তারকা রয়েছেন যিনি একসময় বলিউড সুপারস্টার আমির খানের বডিগার্ড ছিলেন।
তিনি হলেন রনিত রায়। রনিত রায় একজন ভারতীয় চলচ্চিত্র ও টেলিভিশন অভিনেতা, যিনি কে. ডি. পাঠক নামে সর্বাধিক পরিচিত। তিনি বর্তমানে হিন্দি টিভি সিরিয়াল আদালত ও ইত্না করনা মুজে পেয়ার সিরিয়ালে অভিনয় করছেন।
অভিনয় ছাড়াও তিনি একটি নিরাপত্তা ব্যবসায় প্রতিষ্ঠানের মালিক।টেলিভিশন ধারাবাহিক কসাউটি জিন্দগি কি রিশাব বাজাজের চরিত্রে অভিনয়ের পর থেকে জনপ্রিয় হন।
তার প্রাথমিক সাফল্যের পর, তিনি বিভিন্ন টিভি সিরিয়াল এবং চলচ্চিত্রে অনেক ভূমিকা পালন করেন। তিনি অক্ষয় কুমারের সিনেমা বসে-এর প্রধান ভিলেন হিসেবেও অভিনয় করেছেন।
রনিত রায় নিজে এই তথ্যটি একটি সাক্ষাত্কারে দিয়েছিলেন। তাকে সাফল্যের জন্য কত সমস্যার সম্মুখীন হতে হয়েছে সে বিষয়ে বলেছেন। তিনি আমির খানের অনেক প্রশংসা করেছেন এবং বলেছেন যে তিনি একজন ভালো মানুষ।
রনিত রায়ের ভাই রোহিত রায়ও একজন অভিনেতা। সম্প্রতি হৃতিক রোশনের কাবিল সিনেমায় দুজনকে অভিনয় করতে দেখা গেছে। যেখানে হৃত্বিক একজন অন্ধের চরিত্রে অভিনয় করেছিলেন।

No comments:

Post a Comment

Post Top Ad