৬ বছর পর ধর্ষকের সাথে দেখা! এ এক অদ্ভুত ইত্তেফাক - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Friday, 21 September 2018

৬ বছর পর ধর্ষকের সাথে দেখা! এ এক অদ্ভুত ইত্তেফাক

৬ বছর পর ধর্ষকের সাথে দেখা, অতপর...
আটলান্টার একটি সাবওয়ে স্টেশন দিয়ে ২০০৭ সালের আগস্টে যাচ্ছিলেন ধর্ষিতা ওই মেয়ে। তাকে ডেকে থামান তারই পরিচিত এক ব্যক্তি। লিফট দেওয়ার কথা বলে তুলে নেন গাড়িতে। কিন্তু হঠাৎই তিনি খেয়াল করেন, গাড়িটি একটি নির্জন পথে চলছে। কিন্তু গাড়ি থামাতেই মেয়েটিকে বন্দুকের ভয় দেখিয়ে একটি পরিত্যক্ত বাড়িতে নিয়ে যাওয়া হয়। এবং সেখানে তাকে ধর্ষণ করে ওই ব্যক্তি।
ধর্ষণের পরে অভিযুক্ত ব্যক্তি ওই মেয়েকে রেখে চলে যায়। তারপর মেয়েটি কোনো রকমে সেখান থেকে পালিয়ে আসেন। কিন্তু পুলিশের কাছেও যেতে পারেননি। কারণ ওই ব্যক্তির নাম জানা ছিল না। তাকে আর খুঁজেও পাওয়া যায়নি। তবে আত্মীয় ও বন্ধুদের জানিয়ে ছিলেন তিনি।
এ ঘটনার দীর্ঘ ছয় বছর পর ২০১৩ সালের ১৩ অক্টোবর মার্টা স্টেশনে ফের ওই লোকটিকে দেখতে পান মেয়েটি। ট্রেন ধরার জন্য দাঁড়িয়ে ছিল ওই ব্যক্তি। লোকটিকে দেখেই চিনতে পারেন, মুহূর্তের জন্য ভয় পান। কিন্তু মনে শক্তি সঞ্চয় করে চিৎকার শুরু করেন তিনি। তার চিৎকারে ছুটে আসে পুলিশ এবং তার অভিযোগের ভিত্তিতে লোকটিকে গ্রেফতার করা হয়।
মার্টা পুলিশে আটলান্টা পুলিশের সঙ্গে যোগাযোগ করে জানতে পারেন ওই ব্যক্তির বিরুদ্ধে একাধিক অভিযোগ রয়েছে। বেশ কয়েকজন মহিলাকে যৌন নির্যাতন ও শ্লীলতাহানির অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। পরে অ্যান্টনিও হোয়াইট (৫৪) নামের ওই ব্যক্তিকে আটলান্টা পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।

No comments:

Post a Comment

Post Top Ad