জামুড়িয়া: ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের ফলপ্রকাশ হয়েছিল গত ১৭ ই মে এরপর দীর্ঘ ৪ মাস পর জামুড়িয়ার দশটি পঞ্চায়েতের বোর্ডগঠন প্রক্রিয়া এবং জামুড়িয়া পঞ্চায়েত সমিতির সভাপতি, সহসভাপতির নাম ঘোষণা সম্পন্ন হল।
উল্লেখ্য জামুড়িয়ার দশটি পঞ্চায়েতের মধ্যে দশটিতেই তৃণমূল বোর্ড গঠন করে এবং পঞ্চায়েত সমিতিও শাসকদলের দখলে আছে।
একনজরে দশটি পঞ্চায়েতের প্রধান,উপপ্রধান এবং পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহসভাপতির নাম জেনে নেওয়া যাক। সভাপতি পদের প্রস্তাবক রাজশ্রী সিনহা,সমর্থক মৃন্তঞ্জয় মণ্ডল।
সহসভাপতির পদে প্রস্তাবক পনিতা পাল,সমর্থক সিতারা বিবি।শপথ বাক্য পাঠ করালো বিডিও অনুপম চক্রবর্তী।গোটা প্রক্রিয়াটি দলের পক্ষ থেকে তত্ত্বাবধান করেন সাধন রায় সিদ্ধার্ত রানা লালটু কাজী.মুকুল ব্যানার্জী ব্লক প্রেসিডেন্ট।

No comments:
Post a Comment