মৃন্ময় নস্কর,দক্ষিণ ২৪ পরগণাঃ অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে দক্ষিণ ২৪ পরগনার বিষ্ণুপুর থানার অন্তর্গত বিদ্যানগর কলেজের কাছে উত্তর দিনাজপুর ইসলামপুরে পুলিশের গুলিতে ছাত্র মৃত্যুর ঘটনায় সোমবার বিকেলে একটি শোক সভার আয়োজন করে । অভিযোগ, ঠিক সেই সময় তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা আগ্নেয়াস্ত্র নিয়ে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ছাত্রদের উপরে চড়াও হয়, মারধর শুরু করে সকলে ছিঁটকে এ দিক ওদিকে পালিয়ে গেলেও ডায়মণ্ড হারবার ফকির চাঁদ কলেজের তৃতীয় বর্ষের ছাত্র সৌমিক হালদার যেতে পারেনি তাকে পিস্তলের বাঁট দিয়ে মারধর করে।
পাশাপাশি চড় লাথি ঘুঁসি মারতে মারতে নিয়ে আসে কোন ক্রমে নিজের প্রাণ বাঁচাতে ছুটে আমতলা থেকে জুলপিয়া গামী অটোতে ওঠে এবং আক্রমণ মুখিতৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা ও অটোতে উঠে অটোর মধ্যে মারধর করতে করতে বিষ্ণুপুর থানার অন্তর্গত জুলপিয়া না নামিয়ে বারুইপুর থানার ধোপাগাছিতে অটো থেকে নামিয়ে দেয় । সৌমিক হালদার রক্তাক্ত অবস্থায় ধোপাগাছিতে দাঁড়িয়ে থাকে সৌনিক হালদাকে দেখে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের অন্যতম এক কর্মী বারুইপুর গামী অটোতে তুলি নিয়ে বারুইপুর হাসপাতালে নিয়ে আসে এবং সৌমিক হালদার আশঙ্কাজনক অবস্থায় বারুইপুর হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে । বিজেপির পক্ষ থেকে থানায় জানানো সত্ত্বেও কোন ব্যবস্থা নেওয়া হয় নি। আকাশ দ্বীপ চক্রবর্তী ও এই ঘটনায় আহত হয়।

No comments:
Post a Comment