চুরিতে বাঁধা! আক্রান্ত নৈশ প্রহরী - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 27 September 2018

চুরিতে বাঁধা! আক্রান্ত নৈশ প্রহরী


জয়নগর : বিদ্যালয়ের দুঃসাহসিক চুরির বাধা দিতে গিয়ে আক্রান্ত নৈশ প্রহরী । জানা যায়, অন্যান্য দিনের মত বাড়ি থেকে বুধবার বিকেলে ডিউটিতে বেরিয়েছিল দক্ষিন বারাসত শ্রী শ্রী সারদামনি বালিকা বিদ্যালয়ের নৈশ প্রহরী বিশ্বজিৎ দাস । রাতে স্কুল পাহারা দিয়ে প্রতিদিন সকালেই বাড়ী ফিরতো বিশ্বজিৎ । কিন্তু আজ সকালে বাড়ী না ফেরায় স্ত্রী অনিমা দাস স্কুলে ছুটে যায় , দেখে -ভিতর থেকে গেটের তালা লাগানো আছে । এরপর অনেক ডাকা ডাকি করে সাড়া না পেয়ে স্থানীয়দের ডেকে স্কুলের মধ্যে তার স্বামী আছে কিনা দেখতে বলে ।

পাঁচিল টপকে স্থানীয়রা বিশ্বজিতের গোঙানির আওয়াজ পায় এবং দেখে রক্তাক্ত অবস্থায় সে একটা যায়গায় পড়ে আছে আর স্কুলের অফিস ঘর ও অন্যান্য ঘরের তালা ভাঙা এবং আলমারি ও অন্যান্য আসবাবপত্র ওলট পালট হয়ে আছে । সাথে সাথে পুলিশকে খবর দেয় তারা এবং গুরুতর জখম অবস্থায় বিশ্বজিৎ কে নিয়ে স্থানীয় পদ্মেরহাট গ্রামীন হাসপাতালে নিয়ে যায় । সেখানে প্রাথমিক চিকিৎসার পর তাকে কলকাতায় স্থানান্তরিত করে চিকিৎসকরা । খবর পেয়ে ঘটনাস্থলে আসে জয়নগর থানার পুলিশ এবং তদন্ত শুরু করে । তবে ক্ষয় ক্ষতির পরিমান স্কুলের শিক্ষিকারা না এলে কিছুই জানা যাবে না বলে জানান তদন্তকারী পুলিশ ।

No comments:

Post a Comment

Post Top Ad