মন্দিরে শ্লীলতাহানির শিকার বলিউড অভিনেত্রী! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 27 September 2018

মন্দিরে শ্লীলতাহানির শিকার বলিউড অভিনেত্রী!

প্রথমে তনুশ্রী দত্ত। তারপর আমেরিকান অভিনেত্রী পদ্মলক্ষ্মী। তারপরেই যৌন নির্যাতন নিয়ে মুখ খুললেন সানি লিওন। আর এবার শ্লীলতাহানির শিকার হলেন বলিউড অভিনেত্রী কারিশমা শর্মা।

কী ঘটেছিল কারিশমা সঙ্গে?ভারতের হিমাচল প্রদেশের ধর্মশালায় ছুটি কাটাতে বেশ কিছু যুবকের হাতে যৌন হেনস্থার শিকার হলেন কারিশমা। মুম্বাই ফিরে সংবাদমাধ্যমকে গোটা ঘটনার কথাও জানালেন তিনি ৷
কারিশমা জানান, বন্ধুদের সঙ্গে ধর্মশালার এক মন্দির দর্শনে গিয়েছিলাম। আমি নিজের মতো করে ঘুরছিলাম মন্দিরে আশেপাশে। ক্যামেরা দিয়ে ছবি তুলছিলাম। হঠাৎ দেখি আমার পিছনে এসে হাজির হয়েছে প্রায় ১৫ জন লোক। আমাকে খুব বাজে নজরে দেখছিল তারা। আমি একটুও সময় নষ্ট করিনি। সেখান থেকে রীতিমতো পালিয়ে এসেছি। তারপর গোটা ঘটনা স্থানীয় পুলিশকেও জানাই।
তিনি আরও বলেন, পুলিশ আমার কথা শুনে আমাকে সঙ্গে নিয়ে ফের সেই মন্দির এলাকায় যান। তখনও উপস্থিত ছিল সেই লোকগুলো। পুলিশ পুরো ব্যাপারটিকে না দেখার ভান করে। আমি বিপদ বুঝতে পেরে, ছুটি শেষ না হতেই দ্রুত মুম্বাইয়ে ফিরে আসি।
টেলিভিশনের পাশাপাশি বড়পর্দাতেও অভিনয় করেছের কারিশমা। একতা কাপুরের ‘রাগিনী এমএমএস রিটার্নস’ এ তাকে দেখা গিয়েছিল বেশ বোল্ড চরিত্রে। ‘পেয়ার কা পঞ্চনামা ২’ ছবিতেও তিনি অভিনয় করেন কারিশমা। তবে তাকে জনপ্রিয়তা দেয় ‘পবিত্র রিস্তা’।

No comments:

Post a Comment

Post Top Ad