রাজ্যে পালাবদলের পর থেকেই মূলত বিশ্বকর্মা পুজোর দিনে অর্ধদিবস ছুটি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মতো এই বছরও পুজোর দিন ছুটি ঘোষণা করা হয়েছে।
যদিও রাজ্য সরকারের এই ঘোষণার পরে একদিকে যেমন খুশির হাওয়া সরকারি কর্মীদের মধ্যে তেমনই ক্ষোভও তৈরি হয়েছে। কারণ একদিকে ডিএ বকেয়া রয়েছে রাজ্য সরকারি কর্মীদের। কেন্দ্রীয় সরকারি কর্মীদের থেকে অনেকাংশেই কম বেতন পান রাজ্য সরকারি কর্মীরা। সেদিকে সরকারের কোনও হুশ নেই বলেই দাবি সরকারি কর্মীদের একাংশের।
তবে এমন ঘোষণা মোটেই নতুন নয় পরিবর্তন সরকারের কাছে। কারণ রাজ্যের পালাবদলের পরেই ছট পুজো, জামাই ষষ্ঠী সহ একাধিক অনুষ্ঠানে ছুটি কিংবা অর্ধ দিবস ছুটি ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার।

No comments:
Post a Comment