ফের অনুব্রতর জেল খাটানোর হুমকি! দেখুন - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 13 September 2018

ফের অনুব্রতর জেল খাটানোর হুমকি! দেখুন


যে সব পঞ্চায়েত বিনা প্রতিদ্বন্দ্বীতায়  জয়ী হয়েছে সেই সব পঞ্চায়েত আজ বৃহস্পতিবার থেকে  বোর্ড  গঠন শুরু হয়েছে । বীরভূমেও বেশ কয়েকটি ব্লকে বোর্ড  গঠন শুরু হয়েছে । এর মধ্যে দুবরাজপুর , খয়রাসোল , রাজনগর , নলহাটি -১ এই ব্লকের পঞ্চায়েত বোর্ড গঠন হয়েছে ।কোথাও যাতে বোর্ড গঠন ঘিরে দলের মধ্যে কোন অশান্তি না হয় বা দলের মধ্যে প্রধান নিয়ে কোন মতভেদ থেকে অশান্তি সৃষ্টি না হয় তার জন্য কড়া হাতে  রেশ টেনেছেন তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মন্ডল ।

তিনি জানান,প্রধান নিয়ে  কোন অঞ্চলে অশান্তি হলে সেই অঞ্চলের অঞ্চল সভাপতিকে জেল খাটাবেন ।পাশাপাশি ওই ব্লক সভাপতিকে সাসপেন্ড করবেন । এই হুঁশিয়ার কতটা কাজ করে আগামী দিন তার দিকে তাকিয়ে দলের কর্মীরা । যদিও প্রথম দিন শান্তিপূর্ণ ভাবে মিটেছে বোর্ড গঠনের প্রক্রিয়া।

No comments:

Post a Comment

Post Top Ad