শিক্ষক থেকে বলিউড তারকা হয়েছেন তাঁরা...! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Thursday, 6 September 2018

শিক্ষক থেকে বলিউড তারকা হয়েছেন তাঁরা...!

শিক্ষক থেকে বলিউড তারকা হয়েছেন তাঁরা...!
 ৫ সেপ্টেম্বর পালিত হচ্ছে শিক্ষক দিবস। যদিও ইউনেস্কোর ঘোষণা অনুযায়ী ৫ অক্টোবর বিশ্বজুড়ে পালিত হয় শিক্ষক দিবস। ভারতীয় জ্ঞান পণ্ডিত রাধাকৃষ্ণনের জন্মদিনে ৫ সেপ্টেম্বর ভারতে পালিত হয় দিবসটি। রাধাকৃষ্ণনের প্রতি শ্রদ্ধা জানতেই শিক্ষক দিবস হিসেবে এই দিনটিকে বেছে নেয় ভারত সরকার। দিনটি উপলক্ষে জানা গেল বলিউডের বেশ কয়েকজন তারকার শিক্ষক হয়ে ওঠার গল্প। অভিনয়ে থিতু হওয়ার আগে এসব তারকারা শিক্ষক হয়ে জাতি গঠনে ভূমিকা রেখেছিলেন। তাঁদের মধ্যে কেউ এখনো শিক্ষকতা চালিয়ে যাচ্ছেন। দেখা যাক বলিউডের কোন কোন তারকার নাম সম্মানজনক এই পেশার সঙ্গে জড়িয়ে আছে-
অক্ষয় কুমার
অভিনয়ে আসার আগে একজন দক্ষ রন্ধনশিল্পী ছিলেন অক্ষয় কুমার। একথা অনেকেরই জানা। কিন্তু তিনি যে একজন দক্ষ মার্শাল আর্ট শিক্ষক এটি ক’জনই বা জানতেন। মার্শাল আর্টের প্রতি ভালোবাসা কারনে একবার নাকি স্কুল থেকে বহিস্কার হয়েছিলেন তিনি। আত্মরক্ষার এই কৌশল শিখতে বেশ কিছুদিন বিদেশেও ছিলেন। এরপর মুম্বাইয়ে ফিরে বনে যান মার্শাল আর্ট শিক্ষক। জানা যায়, অক্ষয়েরই এক ছাত্র তাঁকে মডেলিংয়ে আসার প্রস্তাব দেন।
নন্দিতা দাস
বাংলা ও হিন্দি চলচ্চিত্রের অভিনেত্রী ও পরিচালক নন্দিতা দাস। চলচ্চিত্র তাঁর বর্তমান সময়ের পেশা হলেও, এক সময় তিনি ছিলেন পুরোদস্তর শিক্ষিকা। ‘দিল্লি স্কুল অব সোশ্যাল ওয়ার্ক’ থেকে স্নাতকোত্তর করার পর অন্ধ্র প্রদেশের ‘ঋষি ভ্যালি’ স্কুলে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন নন্দিতা।
আর মাধবান
অভিনয়ের পাশাপাশি খন্ডকালীন শিক্ষকতাও করেন আর মাধবান। জওহরলাল নেহেরু ও দিল্লী বিশ্ববিদ্যালয়ে পাবলিক স্পিকিং ও পার্সোনালিটি ডেভেলপমেন্টের ওপর বিভিন্ন কোর্স করান চৌকস এই অভিনেতা।
চন্দ্রচুর সিং
বলিউডে ১৯৯৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘ম্যাচিস’ ছবির মাধ্যমে আলোচনায় আসেন অভিনেতা চন্দ্রচুর সিং। বলিউড ক্যারিয়ার খুব বেশি জমকালো না হলেও, এক সময় তিনি সংগীতের শিক্ষক হিসেবে বেশ আলোচিত ছিলেন। ভারতের উত্তরাখান্ডে অবস্থিত ‘দুন’ স্কুলে দীর্ঘদিন শিক্ষকতা করেছেন এই অভিনেতা।
কাদের খান
বলিউডের ছবিতে কাদের খানের কমেডি চরিত্রের জুড়ি নেই। জনপ্রিয় এই অভিনেতা এক সময় ছিলেন সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ের অধ্যাপক। মুম্বাইয়ের ‘এম এইচ সাবো সিদ্দিক কলেজ অব ইঞ্জিনিয়ারিং’ -এ প্রায় ৭ বছর অধ্যাপনা করেছেন কিংবদন্তি এই অভিনেতা।
অনুপম খের
মুম্বাইয়ে ‘অ্যাক্টর প্রিপেয়ার্স’ নামে অভিনয়ের একটি স্কুল রয়েছে অনুপম খেরের। সেখানে তাঁকে শিক্ষক হিসেবেও দেখা যায়। বলিউডের হার্টথ্রব অভিনেত্রী দীপিকা পাড়ুকোন নাকি তাঁরই ছাত্রী!

No comments:

Post a Comment

Post Top Ad