দুনিয়াতেই ‘জান্নাতী হুরের’ খোঁজ দিলেন তসলিমা নাসরিন! - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 3 September 2018

দুনিয়াতেই ‘জান্নাতী হুরের’ খোঁজ দিলেন তসলিমা নাসরিন!

দুনিয়াতেই ‘জান্নাতী হুরের’ খোঁজ দিলেন তসলিমা নাসরিন! (ভিডিও)
ইহলোকে পুণ্য করলে সুখ মিলবে পরলোকে। ইসলাম অনুসারে স্বর্গ লাভ করতে পারলেই পুরুষেরা পেতে পারেন অনেকগুলি যৌন সঙ্গী। সংখ্যায় যা ৭২ টি। যারা ‘জান্নাতী হুর’ নামে পরিচিত।
পৃথিবীতেও পাওয়া যেতে পারে সেই ‘জান্নাতী হুর’। এই মহাবিশ্বেই মিলতে পারে সেই স্বর্গীয় সুখ। এমনই দাবি করলেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন। নিজের বক্তব্যের সমর্থনে দিলেন জোরাল যুক্তি।
সেই চেনা কায়দাতেই ফের ধর্মকে আক্রমণ করেছেন তসলিমা নাসরিন। কটাক্ষ করেছেন ইসলাম ধর্মের ‘জান্নাতী হুরে’র রেওয়াজকে। রোববার (০২ সেপ্টেম্বর) রাতের দিকে কড়া ট্যুইটে তিনি ‘জান্নাতী হুর’দের কটাক্ষ করে রোবটের সঙ্গে তুলনা করেছেন। 
তিনি লিখেছেন, সেক্স রোবট দিন দিন জনপ্রিয় হচ্ছে। কথা বলতে সক্ষম এমন সেক্স রোবটও পাওয়া যাচ্ছে। খুব শীঘ্রই তাদের কৃত্রিম বুদ্ধির উপকরণ দেওয়া হবে। এরপরেই তিনি আবার লিখেছেন, সেক্স রোবটগুলি হচ্ছে জান্নাতে থাকা হুরদের মতো। রোবটের সঙ্গে যৌন সঙ্গম করার জন্য এখন আর পরলোকের জন্য অপেক্ষা করতে হবে না।
প্রথম ট্যুইটের মিনিট ১৫ পরে ফের একই বিষয় নিয়ে ট্যুইট করেন লজ্জার লেখিকা। সেখানে একটি ভিডিও লিঙ্ক দিয়েছেন তসলিমা। লিখেছেন, এগুলিই হল স্বর্গের কুমারী সেক্স রোবট। একই সঙ্গে ধর্মের নাম সন্ত্রাসে লিপ্ত হওয়া ব্যক্তিদের আক্রমণ করে তিনি লিখেছেন, স্বর্গে ৭২ জন কুমারী পাওয়ার আশায় জঙ্গিরা ধর্মে অবিশ্বাসীদের হত্যা করে। তারা এখন ইচ্ছে করলেই কুমারী সেক্স রোবট কিনতে পারবে।
এই উপায়ে বিশ্বে শান্তি আসবে বলেও দাবি করেছেন তসলিমা। দ্বিতীয় ট্যূইটের শেষ লাইনে তিনি লিখেছেন, অবশেষে আমাদের মতো ধর্মে অবিশ্বাসীরা একটু শান্তি পাব।

No comments:

Post a Comment

Post Top Ad