"রাজ্য নির্বাচন কমিশন একটা বিকলাঙ্গ সংস্থা" - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 3 September 2018

"রাজ্য নির্বাচন কমিশন একটা বিকলাঙ্গ সংস্থা"


পঞ্চায়েত নির্বাচনে কুমারগ্রাম পঞ্চায়েত সমিতির ৩২টি আসনের মধ্যে ১৭টিতে জয়ী হয়েছে BJP। ১৫টি আসনে জয়ী হয় তৃণমূল। গতকাল এখানে বোর্ড গঠন করার কথা ছিল। কিন্তু, সেখানে গন্ডগোলের সম্ভাবনা রয়েছে বলে তা বাতিল করে দেওয়া হয়। এ প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, "আসলে BJP-কে বোর্ড গঠন করতে দেওয়া হবে না। আমি বলেছি যত বেশি দেরি করবেন তত বেশি গন্ডগোল হবে। তার জন্য প্রস্তুত থাকুন।"   

পাশাপাশি নির্বাচন কমিশনকে তুলোধনা করে তিনি বলেন, "নির্বাচন কমিশনের কাছে আমরা নির্বাচনের আগে, নির্বাচনের সময় ও তার পরেও গেছি। কারণ যতক্ষণ না বোর্ড গঠন হয়ে প্রার্থীরা শপথ নিচ্ছেন ততক্ষণ সেটা নির্বাচন কমিশনের দায়িত্বে আছে। আমাদের জেতা প্রার্থীদের কেস দিয়ে পুলিশ তুলে নিয়ে যাচ্ছে। আমাদের প্রায় ২১০০ জন লোক ঘর বাড়ি ছাড়া। তাদের অন্য রাজ্যে লুকিয়ে রাখা হয়েছে। তার জন্য নির্বাচন কমিশনকে বলেছিলাম সুরক্ষা দেওয়াটা আপনাদের কাজ। কিন্তু, নির্বাচন কমিশন এখানে একটা বিকলাঙ্গ সংস্থা। তার কাছে যাওয়া ও গাছের কাছে দাঁড়িয়ে কান্নাকাটি করা একই বিষয়।" 

No comments:

Post a Comment

Post Top Ad