শতাধিক যমজ এই গ্রামে - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 17 September 2018

শতাধিক যমজ এই গ্রামে


ব্রাজিলের দক্ষিণাঞ্চলের একটি প্রত্যন্ত গ্রাম ক্যানদিদো গোদই। সাত হাজার বাসিন্দার এই গ্রামটি অন্যান্য আট-দশটা গ্রামের মতো হলেও একটি কারণে এটি সবার থেকে আলাদা। এখানে যজম শিশুর জন্মের হার অবিশ্বাস্য রকমের বেশি।
ব্রাজিলে যমজ শিশু জন্মের জাতীয় গড়ের চেয়ে এই গ্রামের হার ১০ গুণ বেশি। কেন এত বেশি তা কেউ জানে না।
প্রজনন বিজ্ঞান বিশেষজ্ঞের একটি দল গত কয়েক বছর ধরে এই গ্রামটির ওপর গবেষণা করছে। রহস্য উদঘাটনে গবেষকরা গ্রামের লোকজনের ডিএনএ সংগ্রহ করছে এবং পরিবারগুলো সম্পর্কে জানার চেষ্টা করছে।
বিবিসির প্রতিবেদকরা গ্রামটিতে গিয়ে বেশ কয়েকজন যমজের সঙ্গে কথা বলেছেন এবং গ্রামের ইতিহাস জানার চেষ্টা করেছেন।
যমজ বোনদের একজন লুসিয়া গ্রোনিটজগি বলেন, ‘এটা আমাদের জন্য খুব স্বাভাবিক। আমাদের স্কুলেও অনেক যমজ শিক্ষার্থী ছিল। আমাদের অনেক বন্ধুও যমজ ছিল, আমার চাচাতো ভাই-বোনেরা জমজ। তবে কেউ যদি যমজ না হয় তখনই দেখতে দৃষ্টিকটু লাগে। মনে হতো, এটিই ব্যতিক্রম।’
কেউ জানেন না কেন এমনটা হয়। অনেকে মনে করেন এই গ্রামের পানিতে কিছু একটা আছে। যার কারণে যমজ হয়। তবে লুসিয়া’রা তা মানতে নারাজ।
তারা বলেন, ‘আমরা সত্যিই ভীত। আমাদের মনে হয় না পানিতে কিছু আছে। এটা ভালো গল্প হতে পারে, তবে আমরা বিশ্বাস করি না।’
প্রতি দুই বছর অন্তর অন্তর এই গ্রামটিতে শতাধিক যমজদের অনেক বড় উৎসব অনুষ্ঠিত হয়।

No comments:

Post a Comment

Post Top Ad