ভারতে গাঁজা বৈধ করে দেওয়া উচিত : উদয় - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 17 September 2018

ভারতে গাঁজা বৈধ করে দেওয়া উচিত : উদয়


ভারতে মারিজুয়ানা বা গাঁজা বৈধ করে দেওয়া প্রয়োজন। এটা অর্থনৈতিক দিক থেকে অনেক বেশি লাভজনক এবং চিকিৎসার ক্ষেত্রেও সুবিধা পাওয়া যাবে- হ্যাঁ, এমনটাই মনে করছেন বলিউড অভিনেতা ও বিখ্যাত ভারতীয় চলচ্চিত্র পরিচালক যশ চোপড়ার ছেলে উদয় চোপড়া।
গত বৃহস্পতিবার একটি ট্যুইটে তিনি লেখেন, আমি মনে করি ভারতে মারিজুয়ানা বৈধ করে দেওয়া প্রয়োজন। প্রথমত, এটা আমাদের সংস্কৃতির অংশ, দ্বিতীয়ত, বৈধ করলে এর ট্যাক্স থেকে অর্থনৈতিকভাবে লাভবান হবে দেশ। তবে বলাই বাহুল্য, অপরাধ জগত এর সঙ্গে যুক্ত হবেই। কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ, চিকিৎসা ক্ষেত্রে অনেক বেশি সুবিধা পাওয়া যাবে।
এর আগে শশী থারুরও মারিজুয়ানা বৈধ করার কথা বলেছেন। তিনি বারবার মারিজুয়ানার ভালো দিকগুলো নিয়ে কথা বলেছেন। এই নিয়ে অনেক সমালোচনাও শুনতে হয়েছে এই কংগ্রেস নেতাকে।
বিখ্যাত চলচ্চিত্র পরিচালক যশ চোপড়ার ছেলে উদয় চোপড়ার কথায়, এটা বৈধ হলে অসুবিধার থেকে সুবিধাই হবে বেশি। তবে তিনি এটাও পরিষ্কার করে বলেছেন যে. তিনি এসব খান না। তিনি মনে করেন, ভারতে গাঁজার বৈধতা ভীষণই বিচক্ষণ পদক্ষেপ হবে।
৪৫ বছরের এই অভিনেতা নিজের অভিনয় জীবন শুরু করেছিলেন ২০০০ সালে শাহরুখ খানের সঙ্গে ‘মহব্বতে’ ছবির মাধ্যমে। পরে মেরে ইয়ার কি শাদি হ্যায়, মুঝসে দোস্তি করোগে, ধুন, নীল অ্যান্ড নিকি, পেয়ার ইম্পসিবলের মতো ছবিতে দেখা গেছে তাঁকে।
‘ধুম’ ফ্র্যাঞ্চাইজির ছবিতে শেষবার তাঁকে সিলভার স্ক্রিনে দেখা গেছে, ২০১৩ সালে। 

No comments:

Post a Comment

Post Top Ad