বর্তমান সময়ে অধিকাংশ ছেলে-মেয়েরাই নিজেকে প্রেমের সম্পর্কে জড়িয়ে থাকেন। এটা যেন কমন সম্পর্কে রুপ নিয়েছে। এই সম্পর্কে জড়ানোর পর অনেক সময় দেখা প্রেমিক-প্রেমিকা একে-অপরের সঙ্গে প্রতারণা করে। অভিনব সব প্রতারণার আশ্রয় বেছে নেয় তারা। সম্প্রতি এক তরুণ এমনই একটি ঘটনা ঘটিয়েছে। যা শোনার পর অনেকেই অবাক হবেন।
ওই তরুণ যা করেছেন, তা সিনেমার কাহিনীকে হার মানাবে। প্রেমিকার সঙ্গে অসামাজিক আচরণের অভিযোগে ইতোমধ্যেই ওই তরুণকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, কয়েকদিন আগে নিউজিল্যান্ডের রোটুনার ওই তরুণ তাড়াহুড়া করে নিজ প্রেমিকার বাড়িতে যান। ওই তরুণ জানান, কয়েকজন যুবক মিলে মারধর করে তাকে জোরপূর্বক বিষ খাইয়ে দিয়েছে বলে প্রেমিকাকে বলে।
প্রেমিকা ওই তরুণীর অভিযোগ, এরপর ওই যুবক তাকে বলেন যে বিষ খাওয়ানো হয়েছে, সে বিষের কোনো অ্যান্টিবায়োটিক নেই। ৪৮ ঘণ্টার মধ্যে ঘাম ঝরানোর মতো কোনো পরিশ্রমের কাজ যদি না করতে পারেন তাহলে বিষের প্রভাবে তার মৃত্যু হতে পারে।
ওই তরুণীর দাবি, এরপরেই তিনি একটি মেইল পান। মেইলে বলা হয়েছে, ওই যুবকের সঙ্গে যৌন সম্পর্ক না করলে, বিষের প্রভাবে মৃত্যু হবে তার (যুবকের)। ওই তরুণী পরপর এমন বেশ কয়েকটি মেইল পেয়ে শঙ্কিত হয়ে যান।
অবশ্য মেইলের এমন লেখা দেখে সন্দেহ হয় ওই তরুণীর। মেইলে ওই তরুণীর যে নাম লেখা হয়েছে, সেই নামেই ওই যুবক তাকে ডাকতেন। ওই তরুণী সঙ্গে সঙ্গে পুরো বিষয়টি তার এক বান্ধবীকে জানান। এরপর পুলিশি জিজ্ঞাসাবাদে ওই যুবক পুরো ঘটনার কথা স্বীকার করেন।
জানা যায়, ওই যুবক প্রেমিকার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করতেই এই অভিনব ফন্দি আটেন। কিন্তু ফন্দি এঁটেও কাজ না হওয়াতে, আপাতত জেলখানায় দিন কাটাতে হচ্ছে ওই প্রতারক যুবককে।

No comments:
Post a Comment