"পিরিয়ডস চলছে, তাও আমাকে পোশাক খুলে দেখাতে হয়েছে সবকিছু" - Breaking Bangla

Breaking

Post Top Ad

Post Top Ad

Monday, 10 September 2018

"পিরিয়ডস চলছে, তাও আমাকে পোশাক খুলে দেখাতে হয়েছে সবকিছু"


পোশাক খুলে সার্চ করা হচ্ছে। এয়ারলাইনসের নিরাপত্তাকর্মীদের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ আনলেন স্পাইস জেটের এয়ারহস্টেসরা। এমনকি তাঁদের ব্যাগ থেকে স্যানিটারি ন্যাপকিন বের করে দেখাতে বলা হয়েছে বলেও অভিযোগ। শনিবার সকাল থেকে চেন্নাই এয়ারপোর্টে এই ইস্যুতে বিক্ষোভ করছেন এয়ারহস্টেসরা।
অভিযোগ, গত কয়েকদিন ধরে ঘটছে একই ধরনের ঘটনা। বিমান অবতরণ করার পর তাঁদের এইভাবে তল্লাশি চালানো হচ্ছে। কেবিন ক্রুদের বিক্ষোভের জেরে শুক্রবার মধ্যরাতে দুটি বিমান উড়তে দেরি হয়। বিমান সংস্থা বিষয়টি নিয়ে উচ্চ পর্যায়ের বৈঠকের আশ্বাস দেওয়াতেই বিক্ষোভ বন্ধ হয়।

একটি ভিডিও প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে এই ইস্যুতে সরব হয়েছেন কয়েকজন এয়ারহস্টেস। তাঁদের মধ্যে একজনকে বলতে শোনা যাচ্ছে, ‘আমাকে খারাপভাবে স্পর্শ করা হয়েছে। আমি খুব অস্বস্তিতে পড়েছিলাম। প্রায় নগ্ন করে দেওয়া হয়েছিল আমাকে।
কেবিন ক্রুদের অভিযোগ, বেসরকারি এই বিমানসংস্থাগুলির সন্দেহ, তাঁরা উড়ানে খাবার ও অন্যান্য জিনিসপত্র বিক্রি থেকে পাওয়া টাকা চুরি করেন। তাই উড়ান থেকে নামার সঙ্গে সঙ্গে বাথরুমেও যেতে দেওয়া হয় না তাঁদের। গত ৩ দিন ধরে সম্পূর্ণ নগ্ন করে তাঁদের তল্লাশি চলছে, মহিলা কর্মীরা আপত্তিকরভাবে স্পর্শ করছেন। তাঁদের প্রশ্ন, আমরা ধর্ষণ, শ্লীলতাহানি নিয়ে কথা বলি, এই ঘটনা কি তার থেকে কম কিছু?
এক এয়ারহস্টেস ইমেলে লিখেছেন,
“On informing the base official that I wasn’t comfortable and I’m on my menses she still checked my panty; they pressed my breasts. I’ve lost my self-respect… Cabin crew is the brand ambassador. We are humiliated as if we have done some robbery,”
স্পাইসজেটের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কমল হিঙ্গোরানি বলেছেন, বহু কেবিন ক্রু উড়ান থেকে পাওয়া অর্থ ও অন্যান্য জিনিসপত্র নিয়ে চম্পট দিচ্ছেন বলে জানা গিয়েছে। ফলে তল্লাশি ছাড়া উপায় নেই, তা সংস্থার নীতির মধ্যেই পড়ে। তাই সৎ কর্মীদের গায়ে যাতে আঁচ না পড়ে, সে জন্য ‘অপরাধী’ কর্মীকে চিহ্নিত করার চেষ্টা সকলের স্বার্থেই করা হচ্ছে।

No comments:

Post a Comment

Post Top Ad